বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews
বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিললো ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, আছে স্কয়ারের মেডিপ্লাসও

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিললো ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, আছে স্কয়ারের মেডিপ্লাসও

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের প্রায় চারটির মধ্যে তিনটিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)। সংস্থাটির এক বছরের গবেষণায় বাজার থেকে সংগ্রহ করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে, অর্থাৎ ৭৬.৫ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে সময় ফিফাকে চুক্তির পুরো টাকা পরিশোধ করার পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

সারা দেশ

ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

অন্যান্য

রাষ্ট্রপতি নির্বাচন: আনুগত্য নয়, যোগ্যতাই হোক প্রধান বিবেচনা

রাষ্ট্রপতি নির্বাচন: আনুগত্য নয়, যোগ্যতাই হোক প্রধান বিবেচনা

বাংলাদেশ এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায়। মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটি যাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে, তিনিই যে পরবর্তী রাষ্ট্রপতি হবেন, তা অনেকটাই নিশ্চিত। বিএনপি জানিয়েছে, দলের স্থায়ী কমিটিতে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আইনমন্ত্রীও জানিয়েছেন, সংসদের পরবর্তী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে।

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যকে পানিতে মারবে ইরান?

মধ্যপ্রাচ্যকে পানিতে মারবে ইরান?

কুয়েত অভিযোগ করেছে, ইরান আবার তাদের পানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এ ধরনের হামলা উপসাগরীয় দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুষ্ক আবহাওয়া ও কম বৃষ্টিপাতের কারণে এসব দেশে প্রাকৃতিক মিঠা পানির উৎস খুবই সীমিত। তাই ভূগর্ভস্থ পানির পাশাপাশি সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করে পানযোগ্য করার ওপরই তাদের অনেকটা নির্ভর করতে হয়।

খেলাধুলা

বাংলাদেশি নারীর মেসি শাড়ি

বাংলাদেশি নারীর মেসি শাড়ি

মেসির ভক্ত বিশ্বজুড়ে। সেই ভক্তরা নানা সময় নানা কাণ্ড ঘটিয়ে নিজেদের ভালোবাসার জানান দেন। আমেরিকার কানসাসে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ঐশী মেসির ছবি দিয়ে শাড়ি পরে আলোড়ন তৈরি করেছেন।

বিনোদন

গোল্লাছুট শিল্প ও সাহিত্য সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী তাহসিন খান

গোল্লাছুট শিল্প ও সাহিত্য সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী তাহসিন খান

শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গোল্লাছুট শিল্প ও সাহিত্য সম্মাননা-২০২৬’ পেয়েছেন কণ্ঠশিল্পী, শিক্ষক ও আইনজীবী তাহসিন খান। সম্প্রতি রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন গোল্লাছুট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি তাহসিন খানের হাতে সম্মাননা তুলে দেন।