মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ (সোমবার, ৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সচিব বলেন, মোট ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বর্তমানে একটির কার্যক্রম স্থগিত রয়েছে। বাকি ৫৮টি দলের মধ্যে ৩৮টি তাদের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে, ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে এবং অবশিষ্ট ৮টি দল ইসি থেকে কোনো ধরনের যোগাযোগ করেনি। আইন অনুযায়ী কোনো সাড়া না দেয়া দলগুলোকে শিগগিরই নোটিশ পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইন সংশোধনের নানা পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের জন্য ইতোমধ্যে বেশ কিছু প্রস্তাব তৈরি করা হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা স্পষ্ট করার পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপির বিষয়ে নতুন দিকনির্দেশনা যুক্ত করা হয়েছে। এ সুপারিশগুলো দ্রুতই চূড়ান্ত পর্যালোচনার জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচনি প্রস্তুতি ও সময়সীমা ব্যাখ্যার বিষয়ে ইসি সচিব উল্লেখ করেন, একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের জন্য মূলত আইন ও বিধিমালা, নির্বাচনি সরঞ্জামাদি এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মতো তিনটি প্রধান ধাপ পার হতে হয়। তফসিল ঘোষণা থেকে ভোটের তারিখ পর্যন্ত সাধারণত ৪৫ দিনের ব্যবধান রাখা হয় এবং ভোটার তালিকা চূড়ান্ত করে মুদ্রণে আরও প্রায় দেড় মাস সময়ের প্রয়োজন পড়ে। সে হিসেবে একটি পূর্ণাঙ্গ নির্বাচনের জন্য অন্তত তিন মাসের একটি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন বা আগাম প্রস্তুতি অপরিহার্য। পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে ৩১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের তথ্য নিয়ে কাজ চলছে বলে তিনি নিশ্চিত করেন।

আরও

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

জাতীয়

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

জাতীয়

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫