মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

তা’মীরুল মিল্লাতে পরীক্ষার খাতা টেম্পারিংয়ে ৩২ শিক্ষার্থী বহিষ্কার

তা’মীরুল মিল্লাতে পরীক্ষার খাতা টেম্পারিংয়ে ৩২ শিক্ষার্থী বহিষ্কার

গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিভিন্ন শ্রেণির ৩২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। রবিবার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিশেষ নোটিসে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান এবং সহকারী অধ্যাপক মো. সালমানের সই করা নোটিসে বলা হয়েছে, মাদ্রাসায় অর্ধ-বার্ষিক, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী এবং আলিম বর্ষ সমাপনী পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও খাতা টেম্পারিংয়ের প্রমাণ পাওয়ায় ওই ৩২ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা।

নোটিসে আরও বলা হয়, পরীক্ষার স্বচ্ছতা, শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকাও নোটিসের সঙ্গে প্রকাশ করা হয়েছে।

এই নোটিসের সত্যতা নিশ্চিত করেছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো: হেফজুর রহমান।

আরও

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬