বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

বিনোদন

বিয়েটা আর করতে হলো না: পরীমণি

বিয়েটা আর করতে হলো না: পরীমণি

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। তবে এই ঘোষণার পর বেশ ‘মুসিবতে আছি’ বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি ভাবিনি এভাবে সবাই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেবে। এত এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসতেছে, কিছুই বুঝতেছি না, কী করব।’

তবে ফাইনালে আর্জেন্টিনার হারের পর যেনো হাফ ছেড়ে বাঁচলেন অভিনেত্রী। রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন।

এর পরপরই সামাজিকমাধ্যমে একটি পোস্ট করেন অভিনেত্রী। নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা। আবার দেখা হবে।’

এর আগে সেমিফাইনালে যখন আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে যায় ইংল্যান্ড, তখন তারকা খেলোয়াড় হেরি কেইনকে নিয়ে একটি পোস্ট দেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়ে টা ঠেকাতে!’

রবিবার বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোল পায়নি কোনো দল। এ সময় স্পেনের গোলমুখে আর্জেন্টিনা একটিও শট নিতে পারেনি। যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৬ মিনিটে নিকো উইলিয়ামসের অ্যাসিস্টে এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে বল জালে জড়ান ফেরান তোরেস। বাকি সময় আর্জেন্টিনা ছন্দে ফেরার চেষ্টা করলেও ব্যবধান ধরে রাখে স্পেন। ১৬ বছর পর চ্যাম্পিয়ন খেতাব ফেরত পেলো লা রোজারা।

আরও

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

বিনোদন

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আ...

২০২৬-০৭-১৬ ১৪:০৫

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১