বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

ভারতের টেস্ট দলে ‘বারামুল্লার ডেল স্টেইন’, জম্মু-কাশ্মিরে খুশির জোয়ার

ভারতের টেস্ট দলে ‘বারামুল্লার ডেল স্টেইন’, জম্মু-কাশ্মিরে খুশির জোয়ার

ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মিরের খেলোয়াড়ের জন্য দীর্ঘদিনের বন্ধ দুয়ার খুলে গেল। বারমুল্লার শেরি গ্রামের শান্ত মাঠ থেকে ক্রিকেটের সর্বোচ্চ স্থানে আকিব নবী পৌঁছে গেলেন তার কঠোর অধ্যাবসায় দিয়ে। শ্রীলঙ্কায় আসন্ন দুই ম্যাচ সিরিজের জন্য টেস্ট স্কোয়াডে ডাক পেলেন তিনি। স্থানীয়ভাবে ‘বারামুল্লার ডেল স্টেইন’ নামে খ্যাত এই পেসারের দলে ডাক পাওয়ার খবরে জম্মু-কাশ্মিরের সতীর্থ ও কোচরা উচ্ছ্বসিত।

জাসপ্রীত বুমরাহ ইনজুরির কারণে ছিটকে যাওয়ার পর নবীকে দলে নিলো ভারত। গত দুই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়ে ডাক পেলেন এই পেসার। এই বছর জম্মু-কাশ্মিরকে প্রথম রঞ্জি ট্রফি জেতাতে ৬০ উইকেট নেন তিনি। দুই মৌসুমে ১০৪ উইকেট! ডানহাতি পেসার লোয়ার অর্ডার ব্যাটার হিসেবেও বেশ ভালো অবদান রাখতে পারেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভারতের স্কোয়াড থেকে তার বাদ পড়া বেশ আলোচিত হয়েছিল। সম্প্রতি গলে ভারত এ দলের হয়ে ৬ উইকেট নেওয়ার পর তাকে রাখার সুযোগ হাতছাড়া করেননি নির্বাচকরা।

ঘরোয়া ক্রিকেটে নবীর নতুন বলের সঙ্গী বাঁহাতি পেসার সুনীল কুমার সতীর্থের জাতীয় দলে ডাক পাওয়ার খবরে উচ্ছ্বসিত, ‘আমি তার জন্য খুব খুশি কারণ সে খুব বিনয়ী একজন। আর অনেক পরিশ্রমী। আজ তার অধ্যাবসায়ের স্বীকৃতি সে পেল। শ্রীলঙ্কায় ভারত এ দলের হয়ে খেলার সময় আমি তার সঙ্গে কথা বলেছিলাম। সাধারণ কথা হয়েছিল আর এখন শুধু অভিনন্দন ও এই ধরনের কথাই হয়েছে।’

দেশের হয়ে নবীর টেস্ট দলে সুযোগ পাওয়াকে জম্মু-কাশ্মিরের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার বললেন তিনি, ‘এই প্রথম এই রাজ্যের কেউ টেস্ট দলে ডাক পেল। আমাদের দল যেভাবে খেলছিল, বিশেষ করে গত দুই বছর, আমরা প্রায়ই বলতাম কে জাতীয় টেস্ট দলের গেরো কাটাতে যাচ্ছে এবং সবসময় যার নাম প্রথমে আসত, সে ছিল আকিব ভাই। এখন তো দেখতেই পাচ্ছি, তিনিই ডাক পেলেন। সুতরাং এখানকার সবাই উজ্জীবিত থাকবে যে দরজা খুলে গেল, যেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। জম্মু-কাশ্মিরের অনেক খেলোয়াড় ও অনেক প্রতিভা উঠে আসবে এবং তারা তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারবে।’

২০২৫-২৬ মৌসুমে বিজয় মার্চেন্ট ট্রফি প্লেট গ্রুপের বিজয়ী অনূর্ধ্ব-১৬ দলের কোচ মুজাফফার মাত্তু। বিসিসিআই কোয়ালিফাইড এই কোচ বারমুল্লার স্থানীয় ক্লাব ক্রিকেটার হিসেবে নবীর উত্থান দেখেছেন। ভারতীয় টেস্ট দলে তার ডাক পাওয়া প্রসঙ্গে তিনি বললেন, ‘এটা আমাদের সবার জন্য এবং পুরেরা জম্মু-কাশ্মিরের জন্য দারুণ একটি মুহূর্ত। আমরা খুশি যে আকিব টিম ইন্ডিয়ার জন্য ডাক পেয়েছে এবং আশা করি রঞ্জি ট্রফির ফর্ম সে ধরে রাখতে পারবে। শ্রীলঙ্কায় সে একই ফর্ম ধরে রাখবে আশা করছি। নির্বাচকরা বুঝতে পেরেছে এটাই তার জন্য সঠিক সময়। সুতরাং আমরা সবাই রোমাঞ্চিত। আমরা আশা করি আকিবের সঙ্গে দারুণ কিছু হবে।’

নবী মঙ্গলবার ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় উড়াল দেবেন। সুনীল তাকে উপদেশ দিলেন, ‘সে যা করেছে, আমি বলব সেটাই যেন সে করে। এটা সহজ, তার নিজের খেলাই খেলতে হবে। নতুন কিছু করার নেই এবং আমরা জানি এটা সে করবে।’

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭