বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ১৫ দফা ‘অযৌক্তিক’ ও ‘অগ্রহণযোগ্য’: ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্রের ১৫ দফা ‘অযৌক্তিক’ ও ‘অগ্রহণযোগ্য’: ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনাকে ‘অযৌক্তিক’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। সোমবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানান। খবর আল জাজিরার।

সংবাদ সম্মেলনে বাঘাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, হুমকির মুখে কোনো আলোচনা সম্ভব নয়। বাঘাই জোর দিয়ে বলেন, ‘যখনই প্রয়োজন হবে ইরান তার দেশকে রক্ষা করতে "সর্বশক্তি" প্রয়োগ করবে।’

সংবাদ সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেন এবং দাবি করেন যে, তাদের কর্মকাণ্ডে কোনো ‘রেড লাইন’ বা সীমারেখা নেই।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে আসা যুক্তরাষ্ট্রের ১৫ দফার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘এ প্রস্তাবটি কোনোভাবেই যৌক্তিক নয়।’ তিনি আরও উল্লেখ করেন যে, যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরানের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থই হবে প্রধান মানদণ্ড। বাঘাইয়ের মতে, একদিকে হুমকি প্রদান এবং অন্যদিকে আলোচনার প্রস্তাব—এ দুই প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে না।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮