মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে উত্তেজনা, আশার বার্তা দিল পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে উত্তেজনা, আশার বার্তা দিল পাকিস্তান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে পাকিস্তান। তবে বৈঠককে ঘিরে নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কাও তৈরি হয়েছে।

শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের কর্মকর্তারাও প্রস্তুত রয়েছেন। বৈঠক শুরুর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি গঠনমূলক শান্তি আলোচনায় অংশ নেবে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে “স্থায়ী ও টেকসই সমাধান” অর্জনে ইসলামাবাদ দুই পক্ষকে সহযোগিতা করে যেতে চায়।

এদিকে শুক্রবার রাতে ইরানি প্রতিনিধিদল এবং শনিবার মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে বলে জানা গেছে।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Reuters জানিয়েছে, কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়টি আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার শর্তের সঙ্গে বিষয়টি যুক্ত থাকতে পারে।

সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্র কত পরিমাণ সম্পদ মুক্ত করবে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে এক ইরানি সূত্রের বরাতে বলা হয়েছে, প্রায় ৬ বিলিয়ন ডলারের জব্দকৃত তহবিল ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮