রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লেবার দলের অভ্যন্তরীণ কোন্দল ও প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন যখন অস্থির, ঠিক তখনই দেশটির ভবিষ্যৎ আইনি রূপরেখা প্রণয়নে হাউজ অব লর্ডসে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। ১৩ই মে প্রদত্ত এই ভাষণে তিনি আগামী এক বছরের জন্য সরকারের প্রায় ৩৭টি নতুন বিল বা প্রস্তাবিত আইনের ঘোষণা দেন।‎রাজার ঘোষিত পরিকল্পনায় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় সাত থেকে আটটি বিল রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ইউরোপিয়ান পার্টনারশিপ বিল’ এবং ‘স্মল বিজনেস প্রোটেকশন বিল’। আবাসন সংকটের সমাধানে এবং লিজহোল্ডারদের অধিকার রক্ষায় ‘কমনহোল্ড এন্ড লিজহোল্ড রিফর্ম বিল’ ও ‘সোশ্যাল হাউজিং রিনিউয়াল বিল’-এর মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।‎পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ‘ট্যাক্সি প্রাইভেট হায়ার ভেহিকেল বিল’, ‘হাইওয়ে বিল’ এবং ‘সিভিল এভিয়েশন বিল’ উপস্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি জননিরাপত্তা ও পুলিশি ব্যবস্থায় সংস্কার আনতে ‘পুলিশ রিফর্ম বিল’ পাসের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে ‘ট্যাকলিং স্টেট থ্রেটস বিল’ এবং ‘আর্মড ফোর্সেস বিল’-এর মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।‎এবারের অধিবেশনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে ‘ইমিগ্রেশন এন্ড অ্যাসাইলাম বিল’। এই প্রস্তাবিত আইনের মাধ্যমে রিফিউজি স্ট্যাটাস বাতিল করার প্রক্রিয়া সহজতর করা এবং অ্যাসাইলাম প্রার্থীদের সরকারি সুযোগ-সুবিধা ও ভাতার পরিমাণ কমিয়ে আনার ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়নে ‘এনএইচএস মডার্নাইজেশন বিল’ এবং তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ‘ডিজিটাল এক্সেস টু সার্ভিস’ ও ‘সাইবার সিকিউরিটি এন্ড রিলায়েন্স বিল’ নিয়ে আসার ঘোষণা দিয়েছেন রাজা।‎রাজা তৃতীয় চার্লস কর্তৃক ঘোষিত এই ৩৭টি বিলের মধ্যে ইতিমধ্যে সাত থেকে আটটি বিল পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। আগামী এক বছরের সংসদীয় অধিবেশনগুলোতে বিস্তারিত আলোচনার মাধ্যমে এই বিলগুলোকে পূর্ণাঙ্গ আইনে রূপ দেওয়া হবে। একদিকে যেমন এই নতুন আইনগুলো নিয়ে সরকার আশাবাদী, অন্যদিকে প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্ব নিয়ে খোদ নিজ দলের অভ্যন্তরেই অন্তত ৯০ জন এমপির বিরোধিতার ফলে আগামী দিনগুলোতে যুক্তরাজ্যের রাজনীতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮