রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেই আমিরাতের তেল স্থাপনায় হামলা ইরানের, বড় আগুন

যুদ্ধবিরতির মধ্যেই আমিরাতের তেল স্থাপনায় হামলা ইরানের, বড় আগুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের একটি তেলের স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইরান। এতে সেই স্থাপনায় বড় আগুন ছড়িয়ে পড়ে এবং আহত হয়েছেন অন্তত ৩ জন।

গতকাল সোমবার আমিরাতের ফুজাইরা এমিরেতের ফুজেইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ফুজেইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে তেল শোধনাগার এবং একাধিক ডিপো রয়েছে এবং এ শোধনাগারটি আমিরাতের পূর্বাঞ্চলের প্রধান জ্বালানি স্থাপনা।

গতকাল সোমবার এক বিবৃতিতে ফুজাইরা এমিরেতের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরানের ড্রোন হামলা অয়েল ইন্ডাস্ট্রি জোনে বড় আগুনের সূত্রপাত হয়েছিল। সেই আগুনে ৩ জন আহত হয়েছেন এবং তারা সবাই ভারতীয় নাগরিক। আহতদের ক্ষত মাঝারি এবং তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানের কর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের তৎপরতায় অবশ্য অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ফুজাইরা এমিরেতের জনসংযোগ বিভাগ।

এদিকে পৃথক এক মন্ত্রণালয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত কাল ইরান থেকে চারটি ক্ষেপণাস্ত্র আমিরাতকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এগুলোর মধ্যে ৩টিকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিতে পেরেছে বিমান বাহিনী। তবে একটিকে আটকানো যায়নি। সেটি সাগরে পতিত হয়েছে।

এই ক্ষেপণাস্ত্র হামলার পরেই আমিরাতের তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে ইরানের এই ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হামলা ঘটলে আমিরাতের পক্ষ থেকে যথাযথ প্রতিক্রিয়া আসবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

“সংযুক্ত আরব আমিরাত তার সার্বভৌমত্ব রক্ষা করতে দ্বিধা করবে না এ ধরনের হামলার জবাব দেওয়ার অধিকার এবং ক্ষমতা আমিরাত রাখে”, বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে।

সূত্র : আনাদোলু এজেন্সি, বিবিসি

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮