বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

যুদ্ধ থামাতে ট্রাম্পই একমাত্র সক্ষম- মিসরের প্রেসিডেন্ট সিসি

যুদ্ধ থামাতে ট্রাম্পই একমাত্র সক্ষম- মিসরের প্রেসিডেন্ট সিসি

উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত বন্ধে একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে মন্তব্য করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারের বেশি পৌঁছাতে পারে।

সোমবার (৩০ মার্চ) কায়রোতে অনুষ্ঠিত ‘ইজিপ্ট এনার্জি শো-২০২৬’ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সিসি জানান, তিনি ট্রাম্পকে সরাসরি আহ্বান জানিয়ে বলেছেন, “এ অঞ্চলে যুদ্ধ থামাতে আপনিই পারবেন। দয়া করে, এই যুদ্ধ বন্ধে উদ্যোগ নিন।”

তিনি বলেন, চলমান সংঘাত ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে জ্বালানি উৎপাদন কেন্দ্র বা তেল শোধনাগারে হামলা হলে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে গভীরভাবে পড়বে।

বাজার বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে সিসি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে ব্যারেলপ্রতি ২০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

এছাড়া বৈশ্বিক খাদ্য সরবরাহ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সিসি বলেন, সার রপ্তানিতে বিঘ্ন ঘটলে খাদ্যের দাম আরও বেড়ে যাবে। এতে উন্নত দেশগুলো পরিস্থিতি সামাল দিতে পারলেও দুর্বল অর্থনীতির দেশগুলো মারাত্মক চাপে পড়বে।

উল্লেখ্য, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন—সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বে তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ ব্যাহত হয়েছে।

সূত্র: রয়টার্স

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮