মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

যমুনা ফিউচার পার্কে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ঈদ ফিয়েস্তা’

যমুনা ফিউচার পার্কে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ঈদ ফিয়েস্তা’

পবিত্র ঈদুল আজহার আনন্দকে আরও রঙিন ও উৎসবমুখর করে তুলতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং ও বিনোদন কেন্দ্র যমুনা ফিউচার পার্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী জমকালো আয়োজন ‘ঈদ ফিয়েস্তা’।

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সৌজন্যে আয়োজিত এ মেগা উৎসবের প্রথম দিনেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

শুক্রবার (২৯ মে) ঈদের পর দিন থেকে শুরু করে ঈদের ৪র্থ দিন পর্যন্ত যমুনা ফিউচার পার্কের লেভেল–৫ জুড়ে এই প্রাণবন্ত উৎসব চলবে। সমগ্র লেভেল–৫ এর বিশাল এলাকাজুড়ে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে হরেক রকমের বিনোদনমূলক কার্যক্রম।

যেখানে আয়োজিত এই উৎসবে সকাল থেকেই পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে ভিড় করেন নানা বয়সি দর্শনার্থীরা। শপিংয়ের পাশাপাশি নানা বিনোদনমূলক আয়োজন উপভোগ করতে দিনভর দর্শনার্থীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাজধানীর সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধুনিক এই মেগা শপিংমলে ঈদ উৎসবকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক ভিন্নমাত্রার বিনোদন আবহ।

‘ঈদ ফিয়েস্তা’র প্রথম দিনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শপিংমলের ‘ইস্ট কোর্ট’-এ আয়োজিত মনোমুগ্ধকর লাইভ মিউজিক কনসার্ট। জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো প্রাঙ্গণ উৎসবের আমেজে ভরে ওঠে। দর্শনার্থীদের উচ্ছ্বাস আর করতালিতে জমে ওঠে কনসার্টের পরিবেশ।

সিনেমাপ্রেমীদের জন্য দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স ‘ব্লকবাস্টার সিনেমাস’-এর ৭টি অত্যাধুনিক হলে একযোগে প্রদর্শিত হচ্ছে ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নতুন সব সিনেমা। প্রিয় তারকাদের নতুন সিনেমা দেখতে প্রথম দিনেই দর্শকদের ব্যাপক আগ্রহে হাউজফুল ছিল হলগুলো।

অন্যদিকে শিশু-কিশোরদের আনন্দ দিতে ‘নর্থ কোর্ট’-এ অবস্থিত জনপ্রিয় ইনডোর থিম পার্ক ‘ফিউচার ওয়ার্ল্ড’-এ আয়োজন করা হয় আকর্ষণীয় ম্যাজিক শো ও বর্ণিল ম্যাসকট পারফরম্যান্স। এসব আয়োজনে ছোট্ট দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন আগত দর্শনার্থীরা।

যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম ঈদ আয়োজনে অংশগ্রহণকারী সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং বলেন, ঈদ উপলক্ষে দর্শনার্থীদের জন্য নিরাপদ, আনন্দময় ও আন্তর্জাতিক মানের বিনোদন পরিবেশ নিশ্চিত করতেই এই মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছে। শুধু কেনাকাটা নয়, বরং পরিবারকে নিয়ে একটি পূর্ণাঙ্গ উৎসব উপভোগের সুযোগ করে দিতেই ‘ঈদ ফিয়েস্তা’র পরিকল্পনা করা হয়েছে। যমুনা ফিউচার পার্ক বরাবরই বিভিন্ন উৎসব ও বিশেষ দিবসে ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে।

তিনি আরও বলেন, এবারের ‘ঈদ ফিয়েস্তা ২০২৬’-ও তার ব্যতিক্রম নয়। প্রথম দিনের প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি ইতোমধ্যেই নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ঈদের এই অনাবিল আনন্দকে আরও কাছ থেকে উপভোগ করতে এবং পরিবার-পরিজন নিয়ে কোয়ালিটি টাইম কাটাতে, নগরবাসীকে যমুনা ফিউচার পার্কের এই বিশেষ আয়োজনে অংশ নেওয়ার আন্তরিক আহ্বান।

রাজধানীর মিরপুর থেকে আগত দর্শনার্থী পুষ্পিতা জানান, ঢাকায় যারা ঈদ উপভোগ করি তাদের জন্যে যমুনা ফিউচার পার্কের এমন আয়োজন নিঃসন্দেহে আশীর্বাদ স্বরূপ। ব্যস্ত এই নগরীতে একটু আনন্দ উপভোগ করতে যমুনা ফিউচার পার্ক আদর্শ জায়গা। এখানে প্রায়ই ছুটে আসি ভিন্ন এই আয়োজন উপভোগ করতে। তাই যমুনা ফিউচার পার্কের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, আমাদের পরিবার নিয়ে ঈদ আয়োজনকে অনন্য করে তোলার জন্য সবাইকে যমুনা ফিউচার পার্কের এবারের এই ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশীদার হতে আহ্বান জানাচ্ছি।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের ‘ঈদ ফিয়েস্তা’ তে আপনাকে আমন্ত্রণ। আপনার এবং আপনার পরিবারের এবারের ঈদ আয়োজন হোক ভিন্ন রকম, ভিন্ন আঙ্গিকে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫