সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ভিসা-ফি বকেয়া থাকলে দেশে ফিরতে হবে মালদ্বীপ প্রবাসীদের

ভিসা-ফি বকেয়া থাকলে দেশে ফিরতে হবে মালদ্বীপ প্রবাসীদের

মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে চলমান ‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। এ ধাপে ভিসা-ফি পরিশোধ না করা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান।

সংশ্লিষ্টদের আশঙ্কা, এই অভিযানের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে প্রবাসী বাংলাদেশিদের ওপর। ২০২৪ সালের ২ মে থেকে মালদ্বীপে কর্মরত অভিবাসী কর্মীদের তথ্য সংগ্রহের জন্য দেশটির বর্তমান সরকার বিশেষ অভিযান পরিচালনা শুরু করে, যার মধ্যে অপারেশন কুরাঙ্গি ছিলো একটি অন্যতম উদ্যোগ।

সম্প্রতি দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ে দেওয়া এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেন, এ অভিযান পরিচালনার আগে মাত্র ২৮.৯৭ শতাংশ অভিবাসী বৈধভাবে কর্মরত ছিলো, বাকিদের কোনো সঠিক তথ্য ছিল না।

তবে গত দুইবছর ধরে অপারেশন কুরাঙ্গির অধীনে অভিযান পরিচালনায় এর সংখ্যা ৬২ শতাংশে উন্নীত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান জানান, এখনো ২ হাজার ৯৩৩ জন অভিবাসী তাদের তথ্য জমা দেননি। আগামী এক বছরে তাদেরও নিয়মের আওতায় আনা হবে।

‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ ২ মে থেকে শুরু হয়ে ভিসা-ফি না দেওয়া ও তথ্য না জমা দেওয়া অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। আগের যেকোনো সময়ের তুলনায় এবার অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে। কোনো ধরনের স্থানীয় প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না। এবং একবার আটক হলে ছাড় পাওয়ার সুযোগও থাকবে না। তাই সবাইকে মালদ্বীপের আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮