বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পাড়ি দিলো ৪ জাহাজ

ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পাড়ি দিলো ৪ জাহাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি এবং কঠোর নজরদারির মধ্যেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে গতরাত থেকে চারটি জাহাজের চলাচল শনাক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টকম বাংলাদেশ সময় আজ সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টা থেকে হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধের ঘোষণা দেওয়ার পর, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মার্কিন ঘোষণায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের (গ্রিনিচ সময় দুপুর ২টা) পর থেকে ইরানের বন্দরগুলোতে যেসব জাহাজ প্রবেশ করবে বা সেখান থেকে বের হবে, সেগুলোর ওপর এই ব্যবস্থা কার্যকর করা হবে।

যুক্তরাজ্যের সময় অনুযায়ী গত রাত ৯টা ৫২ মিনিটে সেন্টকম তাদের বিবৃতি প্রকাশ করার পর, মেরিন ট্র্যাফিকের ট্র্যাকিং ডেটা অনুযায়ী চারটি জাহাজকে প্রণালিটি অতিক্রম করতে দেখা গেছে। জাহাজগুলোকে তেল, গ্যাস বা রাসায়নিকবাহী ট্যাঙ্কার হিসেবে শনাক্ত করা হয়েছে।

যদিও এসব জাহাজের সঙ্গে ইরানের কোনো সরাসরি সংযোগ খুঁজে পায়নি বিবিসি। এগুলোর কোনটি ইরানের বন্দর থেকে এসেছে বা সেখানে যাচ্ছে—এমন কোনো তথ্যও পাওয়া যায়নি। এমনকি জাহাজগুলোর কোনোটি তাদের গন্তব্য হিসেবেও ইরানি বন্দরের নাম উল্লেখ করেনি।

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হতে চাওয়া জাহাজগুলোকে অবরোধের প্রক্রিয়া শুরু করবে। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে সব জাহাজের জন্য প্রবেশ ও প্রস্থানের অনুমতি দেওয়া হবে, তবে তার দাবি—ইরান এখন পর্যন্ত সে সুযোগ তৈরি করেনি।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮