রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ট্রাম্পের অস্থির পররাষ্ট্রনীতি; নিজের তৈরি সংকটে দিশেহারা ওয়াশিংটন

ট্রাম্পের অস্থির পররাষ্ট্রনীতি; নিজের তৈরি সংকটে দিশেহারা ওয়াশিংটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি যেন এক অনিশ্চিত গোলকধাঁধা। গত কয়েক দিনে তার একের পর এক পরস্পরবিরোধী সিদ্ধান্তই তার প্রমাণ। গত সপ্তাহান্তে তিনি যেখানে ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঙ্কার দিচ্ছিলেন, গতকাল (মঙ্গলবার, ৫ মে) সেখানেই ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এক মানবিক উদ্ধার অভিযানের ঘোষণা দিলেন। আর আজ (বুধবার, ৬ মে) সকালে শোনা গেল ভিন্ন কথা—ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে ‘ব্যাপক অগ্রগতি’র কথা জানিয়ে সেই অভিযানই স্থগিত করে দিলেন ট্রাম্প। গার্ডিয়ানের বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিন দিনে তিনটি ভিন্ন অবস্থান আসলে একটি রূঢ় বাস্তবতাকে ফুটিয়ে তুলছে; তেহরান যত বড় হামলার শিকারই হোক না কেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছিয়ে আসার কোনো লক্ষণ তারা দেখাচ্ছে না। বরং হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে তারা বিশ্ব অর্থনীতিকে বিপাকে ফেলার সক্ষমতা দেখিয়েছে। ট্রাম্প প্রশাসন এখন নিজের তৈরি করা এক ‘লোহার খাঁচায়’ বন্দি হয়ে পড়েছে। এই খাঁচা থেকে বের হওয়ার কোনো সম্মানজনক পথ খুঁজে না পেয়ে ট্রাম্প যেন দেয়ালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আছড়ে পড়ছেন।

ইরানের সঙ্গে চুক্তির নতুন যে গুঞ্জন শোনা যাচ্ছে, তার শর্তগুলোও প্রশ্নবিদ্ধ। ২০১৫ সালের যে পরমাণু চুক্তি ট্রাম্প ২০১৮ সালে বাতিল করেছিলেন, নতুন প্রস্তাবটি শেষ পর্যন্ত তার কাছাকাছিই হতে পারে। তখনকার চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। ট্রাম্প যদি এখন ১২ বা ১৫ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার শর্তে চুক্তি করেন, তবে একে তিনি নিজের বিজয় বলে দাবি করতেই পারেন। কিন্তু এই কথিত বিজয়ের জন্য যে চড়া মূল্য দিতে হয়েছে, তা কোনোভাবেই অগ্রাহ্য করার মতো নয়।

সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে যুদ্ধের প্রথম দিনেই ইরানের মিনাবে নিহত ১২০ জন স্কুলশিক্ষার্থী এবং লেবাননের অসংখ্য হতাহত রয়েছেন। এ ছাড়া বৈশ্বিক অর্থনীতি ও পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বহু বছর সময় লাগবে। সবচেয়ে বড় কথা, অবিরাম বোমাবর্ষণ ইরানের শাসকদের ক্ষমতাকে দুর্বল করার পরিবর্তে বরং কট্টরপন্থী ও সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করেছে।

ইরানের সঙ্গে চুক্তির এই অগ্রগতি অত্যন্ত ভঙ্গুর এবং এখনো অনেক কিছু অস্পষ্ট। তবে যদি শেষ পর্যন্ত এই শান্তি পরিকল্পনা সফলও হয়, তবুও ইতিহাসে এই সংঘাতটি একটি ‘অর্থহীন যুদ্ধ’ হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। নিজের তৈরি করা সংকটে ট্রাম্পের এই অস্থিরতা প্রমাণ করে যে, সঠিক দূরদর্শিতার অভাবে কত বড় মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮