বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজে যাওয়ার কোনো তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজে যাওয়ার কোনো তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে বর্তমানে উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো কোনো তহবিল নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখওয়াত হোসেন৷এমনকি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার পর্যাপ্ত টাকাও নেই বলে তিনি জানান।

রোববার (২৯ মার্চ) অধিবেশনে সংসদ সদস্য মো. শামীম কায়সারের (গাইবান্ধা-৪) বিধি-৭১ এর নোটিশের ওপর এক সম্পূরক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান ৷ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ৷

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে লুটপাট স্বাস্থ্যখাতে হয়েছে। যে ধরনের অব্যবস্থাপনা হয়েছে, তাতে কোথাও চলমান প্রকল্পে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আড়াইশ শয্যার হাসপাতালগুলো নির্মাণাধীন, সেগুলোর প্রকৌশলীর পরিকল্পনায় প্রবেশ পথ যে দিকে, সেখানে বাথরুম করে রেখেছে।

যেখানে মানুষ ঢুকতে পারবে না ময়লার গন্ধে। তড়িঘড়ি করে টাকা কামানোর লক্ষে খারাপ পরিকল্পনার মাধ্যমে হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ শুরু হয়েছিল। লুটপাট করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো কোনো তহবিল নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মত পর্যাপ্ত টাকা নেই। সব শেষ করে গেছে। এমনকি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও যা কিছু ছিল, তাহা কিছু নিঃশেষ হয়ে গেছে। দেশের এ অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই-তিনদফা আলোচনা করেছি।

আগামী বাজেটের পর পর্যায়ক্রমে সীমিত সম্পদের মধ্য থেকে সব উপজেলায় জনগণের কাছে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে যতটুকু প্রয়োজন, আমরা ততটুকু করব।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫