বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

সৌদি তেল পাইপলাইনে হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা

সৌদি তেল পাইপলাইনে হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা

সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয় হামলার ঘটনায় দেশটির জ্বালানি রপ্তানি সক্ষমতায় বড় ধাক্কা লেগেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার ফলে দেশের মোট তেল রপ্তানির প্রায় ১০ শতাংশ সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রতিদিন প্রায় সাত লাখ ব্যারেল তেল পরিবহণ ব্যাহত হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, হামলায় পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পাইপলাইনটি সৌদি আরবের পূর্ব উপকূল থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পরিবহণের একটি গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং জাহাজ চলাচলে সীমাবদ্ধতার কারণে এই পাইপলাইনের গুরুত্ব অনেক বেড়েছিল। ফলে এতে আঘাত হানায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে।

এছাড়া মানিফা ও খুরাইস তেল প্রক্রিয়াকরণ প্ল্যান্টেও হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। এতে প্রতিদিন প্রায় ছয় লাখ ব্যারেল উৎপাদন সক্ষমতা কমে গেছে। পাশাপাশি জুবাইল, রাস তানুরা, ইয়ানবু ও রিয়াদের প্রধান পরিশোধনাগারগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে ঘাটতি তৈরি হতে পারে এবং জ্বালানি দামে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: Middle East Eye

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮