বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সখীপুরে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সখীপুরে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বাজারে স্থানীয় এলাকাবাসী এবং বাজার বনিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের যৌথ আয়োজনে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায়

মহানন্দপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালি শেষ হয়। এরপর মাদকবিরোধী 

সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানন্দপুর বাজার বণিক সমিতির  সভাপতি হাজী  ওসমান গণির সভাপতিত্বে ও রাকিবুল হাসান ইমনের সঞ্চালনায় মাদক বিরোধী সমাবেশে বক্তব্য উপস্থাপন করেন

কাকড়াজান ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ আমির হামজা সিকদার, মহানন্দপুর  বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, সিনিয়র সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর  রাজ্জাক তালুকদার, স্থানীয় ইউপি সদস্য মো: বাবুল হোসেন, সাবেক  ইউপি সদস্য জয়নাল আবেদীন, মোঃ হাফিজ উদ্দিন, মহানন্দপুর ঈদগাঁ মাঠ কমিটির  কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ খালেদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু নাসের, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বণিক সমিতির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক জাহিদুল হক লেবু প্রমুখ। 

মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন,

মাদক আমাদের সমাজের জন্য এক ধরনের অভিশাপ। আমাদের সন্তানদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য মাদকের ছোবল হতে সন্তানদের  রক্ষা করতে চাইলে সকলকেই সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে কাজ করতে হবে। মাদক বিক্রেতা, মাদক ক্রেতা ও মাদক গ্রহণকারী ব্যক্তিদের প্রতিহত করার জন্য সমাজবাসী সকলেই ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে  রুখে দাঁড়াতে হবে এবং মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীবৃন্দ এবং স্থানীয় এলাকার প্রায় তিন শতাধিক বাসিন্দা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২