বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

লেখক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারা দেশ

সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ

টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের কৃতি ক্ষুদে শিক্ষার্থী অনয়া সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ এ লোকগীতি বিভাগে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছেন। গতকাল (১৫ জুলাই) বুধবার ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনয়া সরকারের হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা সনদ ও স্বর্ণপদক (গোল্ড মেডেল) তুলে দেন। অনয়া সরকার (১১) কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

২০২৬-০৭-১৭ ১৬:৪৬

সারা দেশ

সখীপুরে যমজ তিন ভাই-বোনের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার সাফল্য অর্জন

‎টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাই-বোন। ওই তিন কৃতি শিক্ষার্থী উপজেলার বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে সাফল্য অর্জন করেছেন। সখীপুর উপজেলার ঘাটেশ্বরী গ্রামের সৌদি আরব প্রবাসী শামীম ও শিক্ষক আর্জিনা দম্পতির সন্তান ওই তিন কৃতি শিক্ষার্থী। একই পরিবারের যমজ তিন ভাই- বোন কৃতি শিক্ষার্থীরা হলো ফাতেমা আক্তার শেমী, আনাস আল মামুন ও আরাফাত আল মামুন।‎ওই যমজ তিন কৃতি শিক্ষার্থীদের মা ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্জিনা আক্তার বললেন, আমার ছেলে-মেয়েদের আমি ও আমার স্বামীর তত্ত্বাবধানে ছোটবেলা থেকেই বড় করেছি এবং আমি ও আমার স্বামী ছোটবেলা থেকেই আমার সন্তানদের পড়াশুনার প্রতি মনোযোগী হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছি। আমার ছেলে-মেয়েদের জন্য সকলের নিকট দোয়া চাই ভবিষ্যতে আমার ছেলে মেয়েরা মানুষের মত মানুষ হয়ে যেনো দেশ ও দশের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে। ‎‎বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বললেন, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত একই পরিবারের জমজ তিন ভাই-বোন ওই শিক্ষার্থীরা আমার বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল। ওরা ছোটবেলা থেকেই খুবই মেধাবী এবং পড়াশোনার প্রতি বেশ আগ্রহ ছিল। ভালো ফলাফল করে শিক্ষার্থীরা আমাদের শিক্ষক বৃন্দের প্রত্যাশা পূরণ করেছে এবং আমাদের সুনাম বৃদ্ধি করেছে। আমার বিদ্যালয় থেকে একই পরিবারেট তিনজন জমজ ভাই বোন ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়াই আমরা খুবই আনন্দিত ও খুশি হয়েছি। আশা করি কৃতি শিক্ষার্থীদের সফলতা দেখে আমার অন্যান্য শিক্ষার্থীরাও উৎসাহিত হয়ে আগামী দিনে ভালো ফলাফল অর্জন করে এবং আমাদের ও প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে সচেষ্ট ভূমিকা পালন করবে।

২০২৬-০৭-১৫ ২২:০৭

সারা দেশ

সখীপুরে মালয়েশিয়া প্রবাসী যুবকের দাফন সম্পন্ন

টাঙ্গাইলের সখীপুরের গজারিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের মরদেহ আজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে দেশে এসেছে এবং পরিবারের লোকজন মরদেহ দাফনের জন্য বাড়ীতে নিয়ে এসেছে। তাঁর জানাজা নামাজ আজ মঙ্গলবার সকাল ১০: ৩০ মিনিটে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

২০২৬-০৭-০৭ ১৬:৪৪

সারা দেশ

সখীপুরে নিখোঁজের দুইদিন পর নারীর মরদেহ ডোবা হতে উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ। নিহত ওই নারী পারভীন আক্তার (৪৫) সখীপুর পৌর এলাকার বাসিন্দা মৃত হুমায়ুনের স্ত্রী। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ওই নিহত নারীর স্বামীর বাসার দক্ষিণ পাশের একটি কচুরিপানাযুক্ত ডোবায় আজ সকালে স্থানীয়রা ওই নারীর পা ভেসে থাকতে দেখে। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন সখীপুর থানা পুলিশকে খবর দিলে ওই নারীর মৃতদেহ থানা পুলিশ উদ্ধার করে।

২০২৬-০৭-০১ ২২:৩২

সারা দেশ

সখীপুরে মৎস্য উপকরণ বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে ২০২৫- ২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প তৃতীয় পর্যায়ের আওতায় মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, চারা ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গৃহস্থলী কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষের জন্য মৎস্য চাষীদের মাঝে উপকরণ, মাছের পোনা, মাছের খাদ্য, চারা ও সবজি বীজ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।

২০২৬-০৬-২৬ ১৬:৩০

সারা দেশ

সখীপুরে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বাজারে স্থানীয় এলাকাবাসী এবং বাজার বনিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের যৌথ আয়োজনে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায়

২০২৬-০৬-২৫ ১৭:২৮