বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (ইজিসিবি) নির্মিত (২x১২০) মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পুনর্নির্ধারিত লেভেলাইজড ট্যারিফ প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি।

বুধবার (১১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নতুন এই সিদ্ধান্তে ৮ বছর ৬ মাস ৩ দিন মেয়াদের জন্য বিদ্যুৎকেন্দ্রটির লেভেলাইজড ট্যারিফ নির্ধারণ করা হয়েছে আনুমানিক ২৩ হাজার ৮৮০ কোটি ২ লাখ টাকা। এর ফলে আগের ট্যারিফ কিলোওয়াট-ঘণ্টা ৩.৩৭৩৪ টাকার পরিবর্তে পুনর্নির্ধারিত ৩.৩৬৬৪ টাকা কার্যকর হবে। এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) বছরে প্রায় ১.০৩৪ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানানো হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, এডিবির আর্থিক সহায়তায় ইজিসিবি কর্তৃক পিকিং পাওয়ার প্ল্যান্ট নির্মাণ প্রকল্পের আওতায় সিদ্ধিরগঞ্জে এই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হয়। ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি থেকে এটি উৎপাদনে আসে। বর্তমানে ২২ বছর মেয়াদি পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের আওতায় ইজিসিবি বাবিউবোর কাছে বিদ্যুৎ বিক্রি করছে। পুনর্নির্ধারিত এই ট্যারিফ ২০২৫ সালের আগস্ট মাস থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইজিসিবির মালিকানার ৯৫.৮০ শতাংশ বিদ্যুৎ বিভাগের এবং ৪.২০ শতাংশ বাবিউবোর। এই প্রতিষ্ঠানের অর্জিত লভ্যাংশ সরকারি লভ্যাংশ হিসেবেই বিবেচিত হয়।

একই বৈঠকে গাইবান্ধা জেলায় তিস্তা নদীর ওপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণের পূর্ত কাজের দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ কমিটি। সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার ও চিলমারী উপজেলার সদরের সংযোগকারী সড়কে এই সেতুটি নির্মিত হচ্ছে।

২০২০ সালের জুনে ৩৬৭ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৯০৬ টাকায় এই সেতুর কাজ পায় চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড। পরবর্তীতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথম ভেরিয়েশন বাবদ ব্যয় ৭২ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৩২৬ টাকা বাড়ানো হয়। বর্তমানে টেন্ডারভুক্ত ও বহির্ভূত কিছু আইটেম বৃদ্ধির কারণে দ্বিতীয় দফায় আরও ৩ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৮১৭ টাকা ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রকল্পটির মোট সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪৪৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৪৯ টাকা।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫