বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

প্রিয় বন্ধুর বিপদে মন খারাপ ট্রাম্পের

প্রিয় বন্ধুর বিপদে মন খারাপ ট্রাম্পের

নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আবারও দুর্ঘটনার শিকার হয়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জুপিটার আইল্যান্ড এলাকায় শনিবার (২৮ মার্চ) এ ঘটনা ঘটে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নিজের বাসার কাছাকাছি একটি সরু দুই লেনের সড়কে অন্য একটি ট্রাককে ওভারটেক করার সময় উডসের ল্যান্ড রোভার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর তাকে আটক করে মার্টিন কাউন্টি জেলে নেওয়া হয়। পরে কয়েক ঘণ্টা পর জামিনে মুক্তি দেওয়া হয়। তবে তিনি শারীরিকভাবে অক্ষত রয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উডসের মধ্যে ‘অস্বাভাবিকতার লক্ষণ’ দেখা গেছে। যদিও ব্রেথালাইজার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন, কিন্তু মূত্র পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানান। এর ফলে তার বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই), সম্পদের ক্ষতি এবং আইনসম্মত পরীক্ষায় অস্বীকৃতির অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘খুবই খারাপ লাগছে। একটি দুর্ঘটনা ঘটেছে—এটাই জানি। সে আমার ঘনিষ্ঠ বন্ধু। উডস একজন অসাধারণ মানুষ। তবে কিছু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন।’

কর্তৃপক্ষ জানিয়েছে, উডস তার পূর্বের শারীরিক আঘাত ও অস্ত্রোপচারের বিষয়টি ব্যাখ্যা করলেও বিস্তারিত পরীক্ষা শেষে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮