বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

পাকিস্তানের হামলার হুমকিতে মোদি ‘নীরব’; মমতার জবাব ‘আপনার লজ্জা করে না?’

পাকিস্তানের হামলার হুমকিতে মোদি ‘নীরব’; মমতার জবাব ‘আপনার লজ্জা করে না?’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ‘কলকাতা পর্যন্ত হামলা’ সংক্রান্ত মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মোদির পদত্যাগ দাবি করেছেন।

গত শনিবার (৪ এপ্রিল) পাকিস্তানের শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাজা আসিফ দাবি করেন, ভারত ‘ভুয়া অভিযান’ চালানোর প্রস্তুতি নিচ্ছে। এমন কিছু হলে পাকিস্তান জোরালো জবাব দেবে এবং বিষয়টি ‘কলকাতা পর্যন্ত’ গড়াতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এ মন্তব্য ঘিরে ভারতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। এমনকি গতকাল (রোববার, ৫ এপ্রিল) পশ্চিমবঙ্গের কোচবিহারে নির্বাচনি জনসভায় উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ প্রেক্ষাপটে আজ (সোমবার, ৬ এপ্রিল) নদিয়া জেলার নাকাশিপাড়ার বেথুয়াডহরীতে এক নির্বাচনি সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মোদিকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘আপনি বাংলাকে টার্গেট করেন, আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন কলকাতাকে টার্গেট করার কথা বলে তখন আপনি চুপ করে থাকেন। আপনার লজ্জা করে না? আগে আপনি পদত্যাগ করুন।’

তিনি আরও বলেন, ‘আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই। কিন্তু কেউ যদি কলকাতাকে টার্গেট করার কথা বলে, তখন প্রধানমন্ত্রী কেন কঠোর অবস্থান জানান না?’

এ ঘটনায় কেন্দ্র সরকারের সঙ্গে ‘গোপন সমঝোতার’ অভিযোগও তোলেন মমতা। তার ভাষায়, ‘নির্বাচনের আগে কোনো ছক করা হচ্ছে কি না; সেটিও খতিয়ে দেখা দরকার।’

একই সমাবেশ থেকে ভোটার তালিকা সংশোধন নিয়েও কেন্দ্রকে কড়া সমালোচনা করেন তিনি। দাবি করেন, বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেয়া হয়েছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।

এর আগে, কোচবিহারের জনসভায় নরেন্দ্র মোদি অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করে বলেন, ‘অনুপ্রবেশকারীরাই মমতা সরকারের ভোটব্যাংক। এর জবাবে মমতা বলেন, ‘সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রের, তাই অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায়ও তাদেরই।’

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এমন উত্তপ্ত রাজনৈতিক বাক্যবিনিময়ে রাজ্যের রাজনৈতিক অঙ্গন আরও সরগরম হয়ে উঠেছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮