বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

পাকিস্তানে ১২ ঘণ্টায় ৬ বার ভূমিকম্প

পাকিস্তানে ১২ ঘণ্টায় ৬ বার ভূমিকম্প

পাকিস্তানে গত ১২ ঘণ্টায় অন্তত ছয়বার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা দেশটির বিভিন্ন অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করেছে। এসব কম্পনের মাত্রা ছিল ৪.২ থেকে ৫.৬-এর মধ্যে। প্রথম কম্পনটি রেকর্ড করা হয় গিলগিট বালটিস্তান প্রদেশে, যার উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এরপর গিলগিট শহর থেকে ৫০ কিলোমিটার উত্তরে ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। কয়েক ঘণ্টা পর প্রায় একই স্থানে ৪.৩ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। সকালে মাত্র ১২ মিনিটের ব্যবধানে ৫ মাত্রার দুটি কম্পন গিলগিটে আঘাত হানে। সবশেষ বেলুচিস্তান প্রদেশের চৌকি জামালি এলাকায় ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) বরাতে জানা গেছে, গিলগিট, স্কার্দু, পাত্তান, বালাকোট ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে কম্পন অনুভূত হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত, যার ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি হয়েছে। একাধিক ফল্ট লাইনের কারণে টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে; ফলে এখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। গত ফেব্রুয়ারির শেষের দিকে ৫.৬ মাত্রার ভূমিকম্পে ইসলামাবাদ ও খাইবার পাখতুনখাওয়ার কিছু অংশ কেঁপে উঠেছিল।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮