বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

অস্ত্র রপ্তানির ৮৮ শতাংশই নিয়ন্ত্রণ করছে শীর্ষ ১০ দেশ

অস্ত্র রপ্তানির ৮৮ শতাংশই নিয়ন্ত্রণ করছে শীর্ষ ১০ দেশ

বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক অস্ত্রবাণিজ্য ক্রমেই সীমিত কিছু দেশের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান (এসআইপিআরআই)-এর তথ্য অনুযায়ী, বিশ্বের মোট অস্ত্র রপ্তানির ৮৮ শতাংশই নিয়ন্ত্রণ করছে শীর্ষ ১০ দেশ।

২০২১ থেকে ২০২৫ সময়কালে এককভাবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যারা মোট রপ্তানির ৪২ শতাংশ সরবরাহ করেছে। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স-এর রপ্তানি ১০ শতাংশ, যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, তাদের হিস্যা ৭ শতাংশ।

এরপর যৌথভাবে ৬ শতাংশ করে রপ্তানি নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে জার্মানি ও চীন। ষষ্ঠ স্থানে ইতালি (৫ শতাংশ), সপ্তমে ইসরায়েল (৪ শতাংশ), অষ্টমে যুক্তরাজ্য (৩ শতাংশ), নবমে দক্ষিণ কোরিয়া (৩ শতাংশ) এবং দশমে স্পেন (২ শতাংশ) অবস্থান করছে।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এগিয়ে থাকার প্রধান কারণ হলো বিশ্বব্যাপী সামরিক জোট, উন্নত প্রযুক্তির অস্ত্র এবং মিত্র দেশগুলোর ওপর তার কৌশলগত প্রভাব। ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় মার্কিন অস্ত্রের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে জার্মানি, যা চীনকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে। ইউরোপে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি পাওয়ায় জার্মান অস্ত্রের চাহিদা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

চীনও বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে প্রতিযোগিতামূলক দামে অস্ত্র সরবরাহ, দ্রুত উৎপাদন এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে তারা নিজেদের অবস্থান শক্তিশালী করছে।

বিশ্লেষকদের মতে, অস্ত্র রপ্তানি শুধু অর্থনৈতিক বিষয় নয়, বরং এটি আন্তর্জাতিক প্রভাব ও কূটনৈতিক সম্পর্ক বিস্তারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮