শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩

নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণাঞ্চলীয় মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তিনি মারা যান। এর ফলে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

পুলিশ জানায়, আগুনে ওই নারী মারাত্মকভাবে দগ্ধ হয়েছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দক্ষিণ দিল্লির উপকমিশনার অনন্ত মিত্তাল এক বিবৃতিতে জানান, “দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন বাংলাদেশি নাগরিক। এতে মোট প্রাণহানি ২৩ জনে পৌঁছেছে।”

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনও নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পুলিশ ও হাসপাতাল সূত্রে মৃত্যুর খবর পাওয়া যায় এবং পরে বিষয়টি ঢাকাকে জানানো হয়।

গত ৪ জুন হাউজ রানি এলাকার ‘ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২১ জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নাইজেরীয় নাগরিকের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছায়। সর্বশেষ বাংলাদেশি নারীর মৃত্যুর মাধ্যমে এই সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮