বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

নৌবাহিনী প্রধান হত্যায় প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

নৌবাহিনী প্রধান হত্যায় প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

ইরানের নৌবাহিনীর শীর্ষ কমান্ডার নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরানের খাতাম-অল-অ্যানবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেছেন, ভবিষ্যতে শত্রুদের বিরুদ্ধে আরও “বিধ্বংসী আঘাত” হানা হবে।

সোমবার তিনি জানান, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলিরেজা ট্যাংসিরি মার্কিন ও ইসরায়েলি হামলায় আহত হয়ে নিহত হয়েছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে আবদোল্লাহি বলেন, “শত্রুরা জেনে রাখুক, এই লড়াই থেমে থাকবে না।”

তিনি আরও বলেন, আইআরজিসি যোদ্ধারা আগের চেয়েও শক্তিশালীভাবে প্রতিশোধ নেবে এবং “আমেরিকান ও জায়োনিস্ট শত্রুরা ভয়াবহ আঘাতের মুখে পড়বে।”

এদিকে, ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আমির হাতামি ট্যাংসিরির অবদান স্মরণ করে বলেন, পারস্য উপসাগরে ইরানের সামুদ্রিক শক্তি বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে আধিপত্য প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ট্যাংসিরি উপকূলীয় প্রতিরক্ষা জোরদারে কাজ করছিলেন এবং তার মৃত্যু চলমান সামরিক অভিযানকে ব্যাহত করবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে। এর প্রতিক্রিয়ায় ইরান নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যা ইসরায়েলি অধিকৃত অঞ্চল এবং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

সূত্র: প্রেস টিভি

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮