মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

নিকার বৈঠকে অনুমোদন: উপজেলা হচ্ছে মোকামতলা

নিকার বৈঠকে অনুমোদন: উপজেলা হচ্ছে মোকামতলা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (নিকার) বৈঠকে অনুমোদন পেয়েছে মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব। এ ঘোষণার পর থেকেই বগুড়ার মোকামতলা অঞ্চলজুড়ে বইছে আনন্দের বন্যা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে হাট-বাজার, চায়ের আড্ডা কিংবা রাজনৈতিক-সামাজিক মহল—সবখানেই এখন একটাই আলোচনা, “স্বপ্নের উপজেলা” পেলো মোকামতলাবাসী।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই প্রশাসনিক জটিলতা ও দূরত্বের কারণে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হতো এ অঞ্চলের মানুষকে। শিবগঞ্জ উপজেলার আওতাধীন মোকামতলা ইউনিয়নের সঙ্গে আরও চারটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত সেই দীর্ঘদিনের কষ্ট ও প্রত্যাশার বাস্তব রূপ। তাদের বিশ্বাস, উপজেলা বাস্তবায়ন হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি সেবা ও আইনশৃঙ্খলাসহ সরকারি নানা সেবা আরও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।

সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত নিকার বৈঠকে মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। এখন প্রজ্ঞাপন জারি ও প্রশাসনিক কাঠামো গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, “মোকামতলাবাসীর বহুদিনের স্বপ্ন আজ বাস্তবতার পথে এগিয়ে গেল। এটি শুধু প্রশাসনিক স্বীকৃতি নয়, বরং এ অঞ্চলের মানুষের আত্মমর্যাদা ও উন্নয়নের নতুন অধ্যায়।” তিনি আরও বলেন, উপজেলা বাস্তবায়নের মাধ্যমে মোকামতলা উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে।

এ ঘোষণার পর থেকেই এলাকায় দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে স্থানীয়দের। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে অভিনন্দন ও কৃতজ্ঞতার অসংখ্য পোস্ট। অনেকে এটিকে “ঐতিহাসিক অর্জন” হিসেবে আখ্যা দিচ্ছেন।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫