বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি এরদোয়ানের

নেতানিয়াহুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি এরদোয়ানের

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইসরাইলের নেতৃত্বে চলমান যুদ্ধ পুরো বিশ্বের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। আংকারায় মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটানোসহ যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করছে।

এরদোয়ান আরও বলেন, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, তত নতুন জটিলতা তৈরি হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বে মোট জ্বালানি বাণিজ্যের প্রায় ২০ শতাংশ বিপর্যস্ত হচ্ছে, যার কারণে অনেক দেশ জ্বালানি ব্যবহার কমানোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের অর্থনৈতিক বোঝা প্রতিদিন বাড়ছে, তাই দ্রুত যুদ্ধ বন্ধ করা জরুরি।

প্রেসিডেন্ট এরদোয়ান সব দেশের কাছে আহ্বান জানিয়েছেন, আঞ্চলিক শান্তি ও মানবতার স্বার্থে সাহসী ও কার্যকর পদক্ষেপ নেয়ার। তিনি জানান, তুরস্ক পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করছে এবং ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রেখে ‘রাষ্ট্রীয় প্রজ্ঞা’ প্রয়োগ করছে। তিনি সতর্ক করেন, সংঘাত দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকি আছে।

এরদোয়ান আরও বলেন, তুরস্ক চায় না সংঘাত আরও ছড়িয়ে পড়ুক এবং দ্রুত সমাধান ও উত্তেজনা কমানোর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া ইরান সংঘাত বন্ধে পাকিস্তান ও মিশনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান–প্রদানে ভূমিকা রাখছে তুরস্ক।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮