মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

নবাব সলিমুল্লাহর ১৫৫তম জন্মবার্ষিকীতে পাকিস্তান হাইকমিশনে বিশেষ সেমিনার

নবাব সলিমুল্লাহর ১৫৫তম জন্মবার্ষিকীতে পাকিস্তান হাইকমিশনে বিশেষ সেমিনার

উপমহাদেশের অন্যতম দূরদর্শী রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী এবং মুসলিম রাজনৈতিক চেতনার অগ্রদূত নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১৭ জুন) ঢাকায় পাকিস্তান হাইকমিশনে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘দ্য লেগাসি অব দ্য নবাব: অ্যান ওড টু দ্য লাইফ অ্যান্ড টাইমস অব স্যার সলিমুল্লাহ বাহাদুর’ শীর্ষক এই সেমিনারে তার চিরস্থায়ী অবদান ও গৌরবময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ, গবেষক, গণমাধ্যম প্রতিনিধি এবং নবাব পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে নবাব স্যার সলিমুল্লাহর প্রপৌত্র নবাবজাদা খাজা সামিউল্লাহ আসকারীও অংশ নেন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আমন্ত্রিত অতিথি ও নবাব পরিবারের সদস্যদের স্বাগত জানান। নবাব স্যার সলিমুল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তার দূরদর্শী নেতৃত্ব ও জনকল্যাণমূলক কাজ উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক জাগরণে এক যুগান্তকারী ভূমিকা পালন করেছিল। এই রাজনৈতিক সচেতনতাই পরবর্তীতে তাদের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করে। 

হাইকমিশনার ১৯০৬ সালে ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠায় নবাবের ঐতিহাসিক ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। একই সাথে শিক্ষা, জনকল্যাণ এবং ঢাকার সার্বিক উন্নয়নে—বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট আলোচকগণ নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের জীবন ও কর্মের বহুমুখী দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ড. মোহাম্মদ আলমগীর ঢাকার নবাবদের ইতিহাস তুলে ধরেন এবং বাংলার ইতিহাসের এক রূপান্তরকালীন সময়ে নবাব সলিমুল্লাহর বলিষ্ঠ নেতৃত্বের কথা আলোচনা করেন। 

ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক নাহিদ আফরোজ কবির পূর্ব বাংলায় শিক্ষা বিস্তারে নবাবের অগ্রগামী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, তার দূরদর্শিতা ও দানশীলতা সমাজে এক সুদূরপ্রসারী ইতিবাচক পরিবর্তন এনেছিল, যা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

এছাড়া ঢাকা ট্রিবিউনের সাবেক সম্পাদক ও কাউন্টারপয়েন্টের সম্পাদক জাফর সোবহান মুসলিম রাজনৈতিক চিন্তাধারার বিকাশ এবং উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও সামগ্রিক অগ্রগতির পেছনে নবাব সলিমুল্লাহর যে রূপকল্প ছিল, তা নিয়ে আলোচনা করেন। নবাব পরিবারের পক্ষ থেকে নবাবজাদা খাজা সামিউল্লাহ আসকারী তার প্রপ্রিতামহের স্মৃতি ও গৌরবময় উত্তরাধিকারের কথা স্মরণ করেন। তিনি বর্তমান সময়েও জনসেবা, শিক্ষা এবং দায়িত্বশীল নেতৃত্বের আদর্শকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের সমাপনী পর্বে হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত বিশিষ্ট বক্তাদের হাতে স্মারক উপহার তুলে দেন। এই আয়োজন উপলক্ষ্যে নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের জীবন, কর্ম ও অবদান চিত্রিত করে দুর্লভ ছবি ও আর্কাইভাল নথির একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষভাগে নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫