রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

নামমাত্র খরচে বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপ: তথ্য প্রতিমন্ত্রী

নামমাত্র খরচে বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপ: তথ্য প্রতিমন্ত্রী

আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে বিটিভির মাত্র ৪৭ কোটি টাকা লেগেছে। তবে এই টাকাও বিটিভিকে পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে আসন্ন ফুটবল বিশ্বকাপ সম্প্রচার উপলক্ষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

বিটিভি ছাড়াও এবার বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে সময় টেলিভিশন এবং টি-স্পোর্টস।

তথ্য প্রতিমন্ত্রী জানান, বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তখন ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে অদ্ভুত গোলকধাঁধা তৈরি করা হয়েছিল।

তিনি বলেন, ফিফা থেকে স্বত্ব কিনে নেয়া একটি প্রতিষ্ঠান আমাদের কাছে প্রায় ২০০ কোটি টাকা দাবি করে। এটি ছিল জনগণের ট্যাক্সের টাকার ওপর বড় আঘাতের চেষ্টা। কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, বিএনপি সরকার কোনো রকম অনিয়ম বরদাস্ত করবে না। ফলে সেই অযৌক্তিক ক্রয় প্রস্তাব কার্যকর হয়নি।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দিনরাত ফিফার বিষয়ে কাজ করে গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ফিফার সঙ্গে সরাসরি আলোচনার উদ্যোগ নেয়। এতে আমরা বাফুফের সভাপতি তাবিথ আওয়ালকে যুক্ত করি। দিনের পর দিন দরকষাকষির পর আমরা একটা জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছি।

কুচক্রী মহলের সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ টেলিভিশন সরকারি ফুটবল বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পেতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন ইয়াসের খান চৌধুরী।

প্রতিমন্ত্রী জানান, ফিফা থেকে বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার টাকা।

তিনি বলেন, জনগণের জন্য আনন্দের বিষয় হলো, এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। এই অর্থ আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভারটাইজমেন্ট এবং রাইট বিক্রি করে উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। নামমাত্র খরচে বিটিভি ফিফা বিশ্বকাপ দেখাবে।

তিনি আরও বলেন, বিশ্বকাপ ফুটবল দেশের দর্শকদের কাছে সহজলভ্য করতে এবং ব্যাপক পরিসরে খেলা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। উত্তর আমেরিকার কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে যৌথভাবে এই আসর অনুষ্ঠিত হবে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫