রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী হওয়ার পর বিজয়ের পাশে তৃষা, ‘পরজীবী’ বলে কটাক্ষ গায়িকা সুচিত্রার

মুখ্যমন্ত্রী হওয়ার পর বিজয়ের পাশে তৃষা, ‘পরজীবী’ বলে কটাক্ষ গায়িকা সুচিত্রার

দক্ষিণি তারকা থালাপতি বিজয় রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন এই অভিনেতা-রাজনীতিক। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান।

তৃষার উপস্থিতি ও সাজ নিয়ে যখন সামাজিক মাধ্যমে আলোচনা চলছিল, তখনই তাকে কড়া ভাষায় আক্রমণ করেন দক্ষিণি গায়িকা সুচিত্রা। অভিনেত্রীকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে তিনি জানান, তৃষাকে তিনি একেবারেই পছন্দ করেন না।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুচিত্রা বলেন, ‘আমি তৃষাকে একেবারেই পছন্দ করি না। এটা আমি প্রকাশ্যেই বলব। আমার বক্তব্য কোনওভাবেই বদলাবে না। আমি বিজয়কে খুব পছন্দ করি। কোনও পক্ষ না নিয়েই নিজের মতামত জানিয়েছি।’

এর আগেও এক সাক্ষাৎকারে তৃষাকে ‘সুযোগসন্ধানী’ বলেছিলেন এই গায়িকা। তার দাবি, বিজয় এখন মুখ্যমন্ত্রী হওয়ায় তৃষা তার কাছাকাছি থাকার চেষ্টা করছেন।

রোববারের শপথ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি ও স্নিগ্ধ সাজ সবার নজর কাড়লেও, এরপরই আরও বিস্ফোরক মন্তব্য করেন সুচিত্রা।

তার ভাষায়, ‘সফল মানুষ যখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, তখন তাদের জীবনে পরজীবীদের প্রবেশের প্রবণতা দেখা যায়। বিজয় তার মা-বাবা ও স্ত্রীর থেকে দূরে সরে গেছেন। তিনি এখন একা অবস্থায় রাজনীতিতে এসেছেন। এই সময়ে অন্য কারও চেয়ে তার বাবা চন্দ্রশেখরের প্রয়োজন বেশি। কারণ তিনিই তাকে সঠিক রাজনৈতিক পথ দেখাতে পারবেন।’

এছাড়া বাবার পরামর্শ ছাড়া রাজনীতিতে বিজয়ের পথ কঠিন হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সুচিত্রা।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮