সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

মঙ্গলবার বসত ‘কিচেন কেবিনেট’, সেখানেই হতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: তৌহিদ

মঙ্গলবার বসত ‘কিচেন কেবিনেট’, সেখানেই হতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: তৌহিদ

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাত সদস্যের একটি ‘কিচেন কেবিনেট’ নিত বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, প্রতি মঙ্গলবার ওই গ্রুপের বৈঠক হতো। একই সঙ্গে নিজের মন্ত্রণালয়ে অন্য উপদেষ্টাদের প্রভাব থাকায় তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান তিনি। তবে তার পদত্যাগ গৃহীত হয়নি।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তৌহিদ হোসেন বলেন, সংশ্লিষ্টদের অভিজ্ঞতা সীমিত হলেও তাদের মতামতকে গুরুত্ব দিতে হতো, কারণ উচ্চপর্যায়েও সেগুলো গুরুত্ব পেত। তিনি বলেন, ‘আমি সরে আসার চিন্তা তিনবার করেছি। তারা অনুরোধ করেছে, এতে সরকারের জন্য খুবই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে।’

জুলাই গণঅভ্যুত্থানে ‘ডিপ স্টেট’ সক্রিয় ছিল কি না— এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পৃথিবীর প্রায় সব ঘটনাতেই কোনো না কোনোভাবে ডিপ স্টেট জড়িত থাকে। তবে তারা সাধারণত স্রোতের বিপরীতে যায় না; বরং পরে এসে পরিস্থিতিকে নিজেদের মতো প্রভাবিত করার চেষ্টা করে।

নিজের প্রত্যাশার বড় একটি অংশ পূরণ হয়নি বলেও মন্তব্য করেন সাবেক এই পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, একবার যমুনায় ‘কিচেন কেবিনেট’-এর একটি বৈঠকে অংশ নিতে গিয়ে পরে জানতে পারেন, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক হতো। সিদ্ধান্ত গ্রহণ নিয়ে নানা আলোচনা তার কানেও আসত, তবে এমন একটি নিয়মিত সিদ্ধান্ত গ্রহণকারী গ্রুপ আছে— তা আগে জানা ছিল না।

ভোটের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করে, তাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করেন তৌহিদ হোসেন। তার ভাষ্য, এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাজ করেছেন। তিনি মনে করেন, বাধ্যবাধকতা না থাকলে বিষয়টি নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়াই যুক্তিযুক্ত হতো।

দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি পাঠানো হলেও সেটি কার্যকর হবে না— এমন ধারণা আগে থেকেই ছিল বলে জানান তিনি। নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তৌহিদ বলেন, দলটি পুরোপুরি রাজনীতি থেকে হারিয়ে যাবে বলে তিনি মনে করেন না। তার মতে, মানুষের রাজনৈতিক স্মৃতি দীর্ঘ নয় এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে।

বর্তমান বিএনপি সরকার নিয়ে এখনই মূল্যায়ন করতে চান না এই কূটনীতিক। তার মতে, যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ হবে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫