বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

মমতার হেলিকপ্টারের সামনে আচমকা রহস্যময় ড্রোন!

মমতার হেলিকপ্টারের সামনে আচমকা রহস্যময় ড্রোন!

আসন্ন নির্বাচনের আগে কলকাতা রাজ্যজুড়ে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত রাজ্যটির মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। প্রতিদিনই দুই থেকে তিনটি করে নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি। ঠিক সেভাবেই আজও (শনিবার, ৪ এপ্রিল) রাজ্যটির মালদা জেলায় গিয়েছিলেন নির্বাচনি প্রচারণায় অংশ নিতে।

প্রথম সভা ছিল মালদার মানিকচকে। মালদায় মালতিপুরে সামসি কলেজ ময়দানে দ্বিতীয় সভা শেষ করে পরবর্তী গন্তব্য মালদহের গাজোলে রওনা দেয়ার জন্য হেলিকপ্টারে উঠতে যাচ্ছিলেন মমতা ব্যানার্জি। আকাশ পথের যেদিক দিয়ে তার হেলিকপ্টার ওড়ার কথা ঠিক সেদিকে চক্কর কাটতে দেখা যায় একটি রহস্যময় ড্রোনকে।

হেলিকপ্টারে ওঠার মুখে মমতার নজর পড়ে ড্রোনটিতে। সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেস প্রধান। কোথায় থেকে ড্রোনটি এলো এবং সেটি কে ওড়াচ্ছে, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন মমতা।

মাইক হাতে নিয়ে তৃণমূল সুপ্রিমো ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশের এটা নজরে রাখা দরকার। যারা করেছে, তাদের চিহ্নিত করা দরকার।’—এমন বার্তা পেয়ে হুলস্থূল কাণ্ড শুরু হয়ে যায়।

এখনও পর্যন্ত এ ঘটনা কে ঘটিয়েছে বা এ ড্রোন কীভাবে কপ্টারের সামনে এলো, সেই বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে কারা ওই ড্রোন চালাচ্ছিল, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী কর্মকর্তারা।

তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানান, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে উড্ডায়ন করছেন বা অবতরণ করছেন, তার সামনে ড্রোন ঘোরাফেরা করছে— এটা অত্যন্ত চিন্তার বিষয়। এ বিষয়টিতে প্রশাসনের সতর্ক থাকা উচিত।’

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮