রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

মমতা পদত্যাগ না করলে বরখাস্ত করুন

মমতা পদত্যাগ না করলে বরখাস্ত করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার সিদ্ধান্ত ‘কেবল একভাবেই মোকাবিলা করা সম্ভব, আর তা হলো তাকে বরখাস্ত করা’-মঙ্গলবার (৫ মে) এমন মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এনডিটিভির প্রধান সম্পাদক রাহুল কানওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মমতা ব্যানার্জি যদি পদত্যাগ না করেন, তাহলে তাকে বরখাস্ত করুন। বাংলার মানুষ তাকে অনেকদিন সহ্য করেছে।’

এর আগে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হারের পর সংবাদ সম্মেলনে পদত্যাগে অস্বীকৃতি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তিনি নির্বাচনে হারেননি; জনরায় ‘লুট করা’ হয়েছে। মমতা বলেন, আমি হারিনি। তাই রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রশ্নই আসে না।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই অনড় অবস্থানের প্রেক্ষিতে তাঁকে বরখাস্তের দাবি তুললেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে না দাঁড়ালে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা নিয়ে গুঞ্জন তৈরি হলেও নির্বাচন কমিশনের সূত্রগুলো বলছে, এর প্রয়োজন না-ও হতে পারে। সূত্রগুলোর মতে, বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে বিজয়ী দল যদি সরকার গঠনের দাবি জানায় এবং রাজ্যপাল তাদের আমন্ত্রণ জানান, তাহলে এই সাংবিধানিক সংকটের সমাধান সম্ভব।

পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ মে। অর্থাৎ নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে হাতে সময় আছে দুই দিন। এদিকে আসামের এবারের বিধানসভা নির্বাচনে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। রাজ্যের বিধানসভার ১২৬টি আসনের মধ্যে ১০২টিতেই জয় পায় তারা। এর মধ্য দিয়ে টানা তিনবার রাজ্যের শাসনভার নিজেদের দখলে রাখল বিজেপি।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮