বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় রাঙামাটিতে তীব্র জ্বালানি সংকট, সেনা মোতায়েন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় রাঙামাটিতে তীব্র জ্বালানি সংকট, সেনা মোতায়েন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে পর্যটনশহর রাঙামাটিতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। বুধবার ভোর রাত থেকেই ফিলিং স্টেশনের সামনে তেলের জন্য অপেক্ষায় রয়েছেন বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী।

বেশির ভাগ পাম্প বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। যেসব পাম্প খোলা, সেগুলোতেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন। চালক ও ভোক্তারা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতির জেরে দৈনন্দিন কাজ ও পরিবহন ব্যাহত হচ্ছে। সংকট আরও বাড়ার আশঙ্কায় অনেকেই আগেভাগেই ডিজেল, অকটেন ও পেট্রল মজুদ করতে শুরু করেছেন।

জেলার চারটি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটি পাম্প জ্বালানি সরবরাহ করছে। দীর্ঘ লাইনের কারণে বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে। সেনাসদস্যরা তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা জসিম উদ্দিন জানান, ঈদের ছুটিতে মোটরসাইকেল নিয়ে রাঙামাটিতে এসে তেলের জন্য আটকে গেছেন। ভোররাত থেকে পাম্পে অবস্থান করে তিনি ৫শ টাকার তেল নিতে পেরেছেন। স্থানীয় চাকরিজীবী ইনা চাকমা বলেন, “অফিস থেকে আজ ছুটি নিয়ে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে তেল নিলাম। এভাবে আর কতদিন পার করতে হবে জানি না।”

লাইন দাঁড়িয়ে থাকা মাঈন উদ্দিন ও রাহুল চাকমা জানান, “দুপুর হয়ে এসেছে, কখন তেল পাবো জানি না। আদৌ পাবো কিনা তারও নিশ্চয়তা নেই।”

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮