সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরে আতঙ্ক: রহস্যময় পদার্থের তদন্তে ফায়ার সার্ভিস: সিএনএন

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরে আতঙ্ক: রহস্যময় পদার্থের তদন্তে ফায়ার সার্ভিস: সিএনএন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে ‘বিপজ্জনক পদার্থের’ (হ্যাজম্যাট) উপস্থিতি শনাক্ত হওয়ার পর ভবনজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনার জেরে পেন্টাগনের বেশ কয়েকটি তলা থেকে কর্মীদের সরিয়ে নেয়া হয় এবং পুরো ভবন লকডাউন করা হয় বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

আর্লিংটন কাউন্টির ফায়ার ও রেসকিউ কর্মকর্তারা জানিয়েছেন, তারা পেন্টাগন ফোর্সেস প্রটেকশন এজেন্সির (পিএফপিএ) হ্যাজম্যাট টিমের সাথে মিলে এই ঘটনার তদন্ত করছেন। আর্লিংটন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে জানায়, ‘আমাদের হ্যাজম্যাট টিমসহ এসিএফডি ইউনিট বর্তমানে পেন্টাগনে পিএফপিএ-এর হ্যাজম্যাট টিমকে সহায়তা করছে।’

ঠিক কোন ধরনের বিপজ্জনক পদার্থ পাওয়া গেছে বা কেউ আক্রান্ত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং তদন্তের স্বার্থে পেন্টাগনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিরক্ষা সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮