শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

মার্কিন অস্ত্রে শক্তি বাড়াচ্ছে ভারত

মার্কিন অস্ত্রে শক্তি বাড়াচ্ছে ভারত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৪৩ কোটি ডলারের সমরাস্ত্র কিনছে ভারত। সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুটি পৃথক চুক্তির আওতায় ভারতকে এইচ-৬৪ই অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার সরবরাহ করা হবে।

মোট ৪২ কোটি ৮২ লাখ ডলারের এই প্রতিরক্ষা প্যাকেজের মধ্যে ২৩ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে এম-৭৭৭ এ২ হাউইৎজার, এর আনুষঙ্গিক সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ফিল্ড সার্ভিস এবং লজিস্টিক সাপোর্টের জন্য।

অন্যদিকে বাকি ১৯ কোটি ৮২ লাখ ডলার ব্যয় করা হবে অ্যাপাচে হেলিকপ্টার ক্রয়ে। তবে কতটি হেলিকপ্টার ভারত কিনছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অস্ত্র বিক্রয় যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা পালন করছে। প্রস্তাবিত এই প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য বাস্তবায়নেও সহায়ক হবে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

আন্তর্জাতিক

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

আন্তর্জাতিক

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫