সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ ইতালি পর্যটকের মৃত্যু

মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ ইতালি পর্যটকের মৃত্যু

মালদ্বীপে স্কুবা ডাইভিং করার সময় পাঁচ ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৪ মে) এসব তথ্য জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রবালদ্বীপ নিয়ে গঠিত বিলাসবহুল পর্যটন গন্তব্য মালদ্বীপ ডাইভিংপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পর্যটকেরা সাধারণত বিচ্ছিন্ন রিসোর্ট বা ভাসমান ডাইভ বোটে অবস্থান করেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘মালদ্বীপের ভাভু অ্যাটলে স্কুবা ডাইভিং ভ্রমণের সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় পাঁচ ইতালীয় নাগরিক নিহত হয়েছেন।'  ধারণা করা হচ্ছে, প্রায় ৫০ মিটার গভীরে গুহা অনুসন্ধানে গিয়ে তারা প্রাণ হারান।

জেনোয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যেসামুদ্রিক জীববিজ্ঞানের এক অধ্যাপক, তার মেয়ে এবং দুই তরুণ গবেষক ছিলেন। রাজধানী মালের দক্ষিণে অবস্থিত ভাভু অ্যাটলে গভীর সমুদ্রের গুহায় ডাইভিং করতে গিয়ে তারা আর ফিরে আসেননি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ১ হাজার ১৯২টি ছোট প্রবালদ্বীপ নিয়ে গঠিত দেশটিতে এটি সবচেয়ে বড় ডাইভিং দুর্ঘটনা।

পাঁচ ডুবুরির নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স। (এমএনডিএফ)। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘ভাভু অ্যাটলের একটি গুহার ভেতর থেকে একজন ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়েছে।'

সংস্থাটি আরও জানায়, বাকি চারজনও একই গুহার ভেতরে থাকতে পারেন। গুহাটি প্রায় ৬০ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভাভু অ্যাটলে আবহাওয়া ছিল প্রতিকূল। যাত্রীবাহী নৌযান ও জেলেদের জন্য জারি ছিল হলুদ সতর্কতা।

এমএনডিএফ জানিয়েছে, উদ্ধার অভিযান সমন্বয়ের জন্য কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং অতিরিক্ত ডুবুরি পাঠানো হয়েছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮