লেবাননে নিরাপত্তা অঞ্চলের সীমা আরও বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৩-৩০ ১১:৩৫
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
লেবাননে বিদ্যমান নিরাপত্তা অঞ্চলের সীমা ‘আরও বাড়াতে’ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘লেবাননে আমি এইমাত্র সেনাবাহিনীকে বিদ্যমান নিরাপত্তা অঞ্চলের সীমা আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছি।’
তিনি বলেন, ‘এর উদ্দেশ্য হলো হিজবুল্লাহর অনুপ্রবেশের হুমকি চূড়ান্তভাবে নিষ্ক্রিয় করা এবং সীমান্ত থেকে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের হামলা দূরে রাখা।’