বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

লেবানন ইস্যুতে উল্টো দাবি ট্রাম্পের

লেবানন ইস্যুতে উল্টো দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির শর্তে বলা হয়েছিল লেবাননসহ সব ফ্রন্টের যুদ্ধ বন্ধ করতে হবে। তবে ইসরাইল সেটি মানছে না। তারা লেবাননের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে অন্তত ২৬৪ জন মানুষ মেরেছে।

এমন সময়ে আলোচনায় যুদ্ধবিরতির ১০ দাবি। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই চুক্তিতে ‘লেবানন অন্তর্ভুক্ত নয়’, বলে জানিয়েছেন। ইরান বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয় লেবানন। তবে সমঝোতার মধ্যস্থতাকারী পাকিস্তানের বক্তব্যের সঙ্গে এটি সাংঘর্ষিক।

গণমাধ্যমকে ট্রাম্প বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ একটি ‘আলাদা সংঘর্ষ’। হিজবুল্লাহর কারণে তারা এই চুক্তির অন্তর্ভুক্ত হয়নি। এটাও সমাধান হয়ে যাবে।

হোয়াইট হাউসের মুখপাত্র কারোলিন ল্যাভেটও একই কথা বলেন। তিনি জানান, লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেন, এই যুদ্ধবিরতি পুরো অঞ্চলের জন্য প্রযোজ্য—বিশেষভাবে লেবাননসহ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট—যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে: যুদ্ধবিরতি নাকি ইসরাইলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি নিয়ে বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা নিয়ে। এই মতবিরোধ নতুন করে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। বিশ্লেষকদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইসরাইলকে ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং চুক্তি অমান্য করছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮