বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

কুয়েতে হামলা: মার্কিন চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্তের দাবি জানিয়ে ইরানের ছবি প্রকাশ

কুয়েতে হামলা: মার্কিন চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্তের দাবি জানিয়ে ইরানের ছবি প্রকাশ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে কুয়েতে চালানো এক হামলায় একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) এ হামলা চালানো হয়েছে বলে জানায় ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। আজ (শনিবার, ৪ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি ওই হেলিকপ্টারের ছবি প্রকাশ করেছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাসনিম জানিয়েছে, কুয়েতে চালানো ওই হামলায় সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদসংস্থাটি ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটির একাধিক ছবি প্রকাশ করে দাবি করেছে যে এসব ছবি সামনে আসায় এখন পুরো ঘটনাটি স্পষ্ট হচ্ছে। তবে এ হামলা কারা চালিয়েছে সে বিষয়ে কিছু জানায়নি সংবাদ সংস্থাটি।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর কুয়েতে মার্কিন অবস্থান লক্ষ্য করে ইরানের পাশাপাশি ইরান-সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোও হামলা চালিয়ে আসছে।

অন্যদিকে, মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের একটি মিসাইল যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টারে আঘাত হানে। সংস্থাটির দাবি, ভূপাতিত মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের পাইলটকে খুঁজতে পরিচালিত অভিযানের সময় এ হামলা হয়।

সিএনএনের তথ্য অনুযায়ী, ইরানের যুদ্ধাঞ্চলে ভূপাতিত ওই এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধার হওয়া ব্যক্তি জীবিত, যুক্তরাষ্ট্রের হেফাজতে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তবে দ্বিতীয় ক্রু সদস্যের ভাগ্য এখনো অনিশ্চিত; তল্লাশি ও উদ্ধার অভিযান চলছিল।

এছাড়া বৃহত্তর কূটনৈতিক প্রভাব নিয়ে এনবিসি নিউজকে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘মার্কিন সামরিক বিমান ধ্বংস হওয়া ইরানের সঙ্গে আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। কোনো ভাবেই না। এটা যুদ্ধ। আমরা যুদ্ধে আছি।’

ইরানের ভেতরে বাধ্য হয়ে বিমান থেকে বেরিয়ে যাওয়া নিখোঁজ ক্রু সদস্যের ক্ষতি বা বন্দি হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে ট্রাম্প কোনো বিস্তারিত জানাননি বলে জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট। টেলিফোন সাক্ষাৎকারে দ্য ইন্ডিপেনডেন্টকে ট্রাম্প বলেন, ‘আমি এ বিষয়ে মন্তব্য করতে পারছি না, কারণ আমরা আশা করছি এমন কিছু হবে না।’

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮