মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

কংগ্রেসকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন

কংগ্রেসকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কংগ্রেসের আনুষ্ঠানিক পর্যালোচনা এড়িয়ে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে প্রায় ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এই তালিকায় রয়েছে ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত।

বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্ত নেয়, যাতে দ্রুততার সঙ্গে সামরিক সরঞ্জাম সরবরাহ করা যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তাৎক্ষণিকভাবে অস্ত্র পৌঁছে দেওয়া প্রয়োজন বলেই কংগ্রেসের বাধ্যতামূলক প্রক্রিয়া এড়িয়ে এই অনুমোদন দেওয়া হয়েছে।

চুক্তির আওতায় কাতারের জন্য প্যাট্রিয়ট বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ এবং উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট মূল্য কয়েক বিলিয়ন ডলার। একইভাবে কুয়েতের জন্য সমন্বিত যুদ্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের জন্য উন্নত অস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে। এসব চুক্তির সঙ্গে জড়িত রয়েছে বিএই সিস্টেমস, আরটিএক্স করপোরেশন, লকহিড মার্টিন এবং নর্থরপ গ্রুম্যান।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে ওঠায় মিত্র দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ওয়াশিংটনের এই পদক্ষেপ।

তবে মানবাধিকার পরিস্থিতি এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ঘিরে আগে থেকেই সমালোচনার মুখে রয়েছে যুক্তরাষ্ট্রের এমন সামরিক সহায়তা নীতি।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮