শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

খাল খননের মাধ্যমে বদলে যাবে গ্রামাঞ্চলের কৃষি ও পরিবেশ : মন্ত্রী দুলু

খাল খননের মাধ্যমে বদলে যাবে গ্রামাঞ্চলের কৃষি ও পরিবেশ : মন্ত্রী দুলু

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, খাল খনন কার্যক্রমের মাধ্যমে দেশের গ্রামাঞ্চলের কৃষি ব্যবস্থা ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (১৫ মে) বিকেলে চাঁদপুরের শাহরাস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কাজের উদ্বোধনস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। চলতি বছরেই ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, দেশের ৬৪টি জেলার মধ্যে শুধু একটি জেলা বাদে বাকি জেলাগুলোতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে খাল চিহ্নিত করা হয়েছে এবং ইতোমধ্যে বরাদ্দও দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় খাল খননের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের শাহরাস্তি সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের জন্য এটি একটি বড় অর্জন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই খালটি খনন করেছিলেন, তখন তার মূল লক্ষ্য ছিল বর্ষাকালে দ্রুত পানি নিষ্কাশন এবং শুকনো মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা।

খাল খননের পাশাপাশি নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী দুলু বলেন, আমরা খালের দুই পাড়ে গাছ লাগাব এবং খালে মাছ চাষ করা হবে। এতে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও স্বজনপ্রীতি ছিল। আমরা চেষ্টা করছি যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন করা যায়। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভুঁইয়া, সহ-সভাপতি আবু ইউছুফ রুপমসহ স্থানীয় নেতারা।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫