শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই: জাহেদ উর রহমান

জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই: জাহেদ উর রহমান

জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

জায়েদ উর রহমান বলেন, পাম্পের পাশের রাস্তায় আগের মতো ভিড় নেই। ২৭ এপ্রিল পর্যন্ত ডিজেল মজুত ১ লাখ ৭০ হাজার ৯৬৪ টন। ৩০ এপ্রিলের মধ্যে ১ লাখ ৮০ টন ডিজেল আসবে। একইরকম মজুত আছে পেট্রোল ও অকটেনও। তাই জ্বালানি তেল নিয়ে সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই।

গত বছরের তুলনায় সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নের ফলে গত দুই মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত বছরের তুলনায় সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম দমনে অপরাধী গ্রেপ্তারের হার প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে। মাদক ও চোরাচালান পণ্য জব্দ অভিযানের সফলতা ৪০ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, সীমান্ত হত্যা জিরোতে নামিয়ে আনা হবে। কোনোভাবেই আর সীমান্ত হত্যা নয়। এ নিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আলোচনা চলছে সরকারের।

জায়েদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার জঙ্গীকে পেট্রোনাইজ করেছে, এটা আমি বলবো না। তবে এটা সত্য যে, সে সময় যারা গণমাধ্যমের অফিসে হামলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধে উসকানি দিয়েছে তাদের ছাড় দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই দেশকে একটি শরিয়াভিত্তিক রাষ্ট্র তৈরির চেষ্টা করেছিল একটা অংশ, যারা দেশেই আছে এবং তাদেরকে বিদেশ থেকে পেট্রোনাইজ করা হচ্ছে। তারাই হঠাৎ করে জঙ্গী হামলার চেষ্টা করছে। এ ব্যাপারে সরকার অত্যন্ত সতর্ক। জঙ্গীর সংখ্যা পুরোপুরি নির্মূল করতে না পারলেও এই সরকারের চেষ্টা থাকবে তা যেন না বাড়ে।

জায়েদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনা এই দেশটাকে এত সমস্যায় রেখে গেছেন, সেখান থেকে বের হতে সর্বোচ্চ চেষ্টা করলেও এই সরকারের অনেক সমালোচনার জায়গা থাকবে। তবে ভুল তথ্য, অপতথ্য দিলে সে ব্যাপারে কাউকে ছাড় নয়।

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলমান রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ২৭ এপ্রিল সোমবার সন্ধ্যা পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশু টিকা পেয়েছে।

তিনি বলেন, ২৬ এপ্রিল সারাদেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৪ হাজার ৩৫২ মেগাওয়াট, সরবরাহ ছিল ১২ হাজার ৪৮৭ মেগাওয়াট এবং ঘাটতি ছিল ১ হাজার ৮৬৫ মেগাওয়াট। ২৬ এপ্রিল সর্বোচ্চ লোডশেডিং হয় ময়মনসিংহ জোনে ৩ ঘণ্টা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ২৮ এপ্রিল রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ (ফুয়েল লোডিং) উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত থাকবেন। ফুয়েল লোডিং শেষ হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। পরে ধাপে ধাপে জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে।

দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ ২০২৭ সালের শেষের দিকে জাতীয় গ্রিডে যুক্ত হবে জানিয়ে তিনি বলেন, দুটি ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলে মোট চাহিদার ১০ শতাংশ পূরণ হবে। এতে প্রায় ২ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা পাবেন।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫