শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

জাতীয় স্বার্থে গঙ্গা চুক্তি নবায়ন করবে বিএনপি: তথ্যমন্ত্রী

জাতীয় স্বার্থে গঙ্গা চুক্তি নবায়ন করবে বিএনপি: তথ্যমন্ত্রী

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে উজান-ভাটির দেশের সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রোটোকল অনুসারে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৬ মে) ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া গণতন্ত্রের সংগ্রাম কায়েম করা যায় না।

তিনি আরও বলেন, ৯৭৬ সালে ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছেন মওলানা ভাসানী। সেই হাত ধরে বেগম খালেদা জিয়ার হাতে ধানের শীষ, সেই হাত ধরে আজ তারেক রহমানের হাতে ধানের শীষ। অতএব, ধানের শীষ জানে, ফারাক্কার সমাধান কেমন করে করতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, ধানের শীষ যেমন করে এবারের নির্বাচনের জনগণের স্বতঃস্ফূর্ত রায়কে পেয়েছে, দেশি-বিদেশি সকল শক্তির সমর্থনকে পেয়েছে-ঠিক সেই ধারাবাহিকতাতেই ধানের শীষ ফারাক্কা সমস্যার সমাধান ইনশাআল্লাহ করবে।

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ করার আগেই এই চুক্তি আবার জাতীয় স্বার্থের ভিত্তিতে নবায়ন করার জন্য আমাদেরকে জাতীয় ঐক্যমত্যের উদ্যোগ নিতে হবে এবং আমি দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ফারাক্কা দিবসের এই মঞ্চে দাঁড়িয়ে ভাসানী অনুসারীদের রফিকুল ইসলাম বাবলুর দলের এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের মহাসচিবের সেই আহ্বানকে বাস্তবায়ন করার জন্য আমি আবারও আহ্বান জানাই।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

জাতীয়

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

জাতীয়

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

জাতীয়

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯