শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘পশ্চিমের সামরিক ইউনিটগুলো লুহানস্ক অঞ্চলকে সম্পূর্ণভাবে মুক্ত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, তাদের বাহিনী উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলের ভারখানিয়া পিসারিভকা গ্রাম এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝিয়া অঞ্চলের বোইকোভে গ্রামও দখলে নিয়েছে।

লুহানস্ক ও দোনেৎস্ক মিলে বৃহত্তর দনবাস অঞ্চল গঠিত। লুহানস্কের ৯৯ শতাংশেরও বেশি এলাকা দীর্ঘদিন ধরে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ২০২২ সালে মস্কো কর্তৃক সংযুক্ত চারটি ইউক্রেনীয় অঞ্চলের অন্যতম এই লুহানস্ক অঞ্চল। একইভাবে, দোনেৎস্কের প্রায় তিন-চতুর্থাংশ এলাকাও বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে।

বুধবার ক্রেমলিন পুনরায় ইউক্রেনীয় বাহিনীকে পুরো দোনেৎস্ক অঞ্চল ছেড়ে যাওয়ার দাবি জানিয়েছে। তবে রাশিয়ার এই দাবি কিয়েভ বারবার প্রত্যাখ্যান করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উচিত ছিল দনবাস অঞ্চল থেকে বাহিনী প্রত্যাহারের কঠিন সিদ্ধান্ত নেয়া। তাহলে চলমান যুদ্ধ শেষ করা যেত।

পেসকভের এই মন্তব্যের একদিন আগে জেলেনস্কি দাবি করেন, যুক্তরাষ্ট্রকে একটি আলটিমেটাম দিয়েছে রাশিয়া। তার ভাষ্য অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে ইউক্রেনীয় বাহিনী দনবাস থেকে সরে না গেলে রাশিয়া শান্তিচুক্তির শর্ত আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছে।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়া যে এই স্বল্প সময়ের মধ্যে দনবাসের অবশিষ্ট অংশ দখলের আশা করছে, এতে তিনি বিস্মিত। তিনি জানান, ইউক্রেন কূটনৈতিক সমাধান চায়, তবে তার দেশ কেবল বর্তমান যুদ্ধরেখা অনুযায়ীই যুদ্ধবিরতিতে সম্মত হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের দনবাস অঞ্চল দখলে নিতে সামরিক অভিযান শুরু করে। যা পরবর্তী ইউক্রেনের বিপক্ষে একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধে ইউক্রেনকে পশ্চিমারা ব্যাপক আর্থিক ও সামরিক সহায়তা দিচ্ছে। এর ফলে যুদ্ধ ব্যাপক আকার ধারণের পাশাপাশি দীর্ঘায়িত হচ্ছে বলে মোট বিশ্লেষকদের।

সূত্র: আল জাজিরা

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮