বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাদের ভয়াবহ পরিস্থিতির কথা জানালেন লেবাননে তাদের পরিবার

ইসরায়েলি সেনাদের ভয়াবহ পরিস্থিতির কথা জানালেন লেবাননে তাদের পরিবার

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা অযৌক্তিক ও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি রয়েছেন বলে অভিযোগ করেছেন তাদের পরিবারগুলো। তারা দাবি করেছেন, পর্যাপ্ত সরঞ্জাম ও আকাশ থেকে সহায়তার অভাবে তাদের সন্তানরা সরাসরি হামলার ঝুঁকিতে রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। পরিবারগুলোর অভিযোগ, সামরিক অভিযানের সময় সেনারা সীমিত সম্পদ এবং অপর্যাপ্ত বিমান সুরক্ষার মধ্যে গোলাগুলির মুখোমুখি হচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নাহাল গোয়েন্দা ইউনিটের সেনাদের পরিবারগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি পাঠিয়ে বিষয়টি তুলে ধরেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া প্রধানমন্ত্রী ছাড়াও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং অন্যান্য সামরিক নেতাদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী স্থলবাহিনীকে সহায়তা না দিয়ে ইরান-সংশ্লিষ্ট অভিযানে বেশি মনোযোগ দিচ্ছে।

সাম্প্রতিক স্থল অভিযানের সময় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চারজন আইডিএফ সেনা নিহত এবং আরও অনেক সেনা আহত হয়েছেন। ২ মার্চ হিজবুল্লাহর সীমান্ত অতিক্রমের পর ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত তাদের দেশে প্রায় ১,৩১৮ জন নিহত এবং ৩,৯৩৫ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮