বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা, প্রথমবার জোড়া লঞ্চার ছুঁড়লো ইরান

ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা, প্রথমবার জোড়া লঞ্চার ছুঁড়লো ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের জবাবে প্রথমবারের মতো জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিবৃতির মাধ্যমে সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, এই নতুন কৌশল প্রয়োগ করে ইসরায়েল অধিকৃত অঞ্চলের কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে একযোগে হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, তেল আবিব, রিশোন লেৎসিওন, বের শেভা এবং পেতাহ টিকভার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো ছিল হামলার লক্ষ্য। এসব আঘাতে ৩০টিরও বেশি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

হামলায় ব্যবহৃত হয়েছে খায়বার-শেকান মিসাইল, যা নির্ভুল আঘাত এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতার জন্য পরিচিত।

আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে আরও বড় ধরনের হামলা চালানো হবে এবং ইসরায়েলের শিল্প, অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এ দিকে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়্যেদ মজিদ মুসাভি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় বলেন, নতুন ডুয়াল লঞ্চার ব্যবহারের মাধ্যমে যুদ্ধের একটি নতুন ধাপ শুরু হয়েছে, যেখানে আগের তুলনায় হামলার মাত্রা দ্বিগুণ করা হয়েছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮