বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইসরাইলের জন্য হরমুজ আগের অবস্থায় ফিরবে না: আইআরজিসি

ইসরাইলের জন্য হরমুজ আগের অবস্থায় ফিরবে না: আইআরজিসি

যুক্তরাষ্ট্র-ইসরাইল বেসামরিক স্থাপনায় আঘাত হানলে আরও বেশি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে, হরমুজ ইস্যুতে ট্রাম্পের আল্টিমেটাম পুনর্ব্যক্তের পর হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ২ ইসরাইলি। জবাবে, তেহরানের একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল। এতে ৬ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র- ইসরাইলের জন্য হরমুজ আগের অবস্থায় ফিরবে না বলে বিবৃতি দিয়েছে আইআরজিসি।

রাতের অন্ধকার কাটিয়ে সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে ইসরাইলে। এরইমধ্যে মাঝ আকাশে একের পর এক আলোর ঝলকানি। কিছু বুঝে ওঠার আগেই তেল-আবিব, হাইফাসহ একাধিক নগরী কেঁপে ওঠে ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্রের আঘাতে। মুহূর্তেই বেজে ওঠে সাইরেন।

হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বন্দরনগরী হাইফা। চোখের নিমিষে মাটির সঙ্গে মিশে যায় আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস। প্রাণ হারান বেশ কয়েকজন। এছাড়াও, ইরানের হামলায় মধ্য ইসরাইলের অন্তত ১৫টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জবাবে, তেহরানের প্রদেশের একাধিক স্থাপনায় হামলা চালায় আইডিএফ। ফের প্রাণহানির তালিকায় যুক্ত হয় বেশ কয়েকজন শিশুর নাম। হামলা হয়েছে তেহরানের একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এতে বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।

ইরানের বাইরে ইস্টার সানডের দিনও লেবাননে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে বাড়ছে প্রাণহানি। এছাড়াও, নতুন করে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি আমিরাত ও কুয়েতের।

তবে ট্রাম্পের ক্রমাগত চাপের মুখে ইরানের পালটা হুঁশিয়ারি, বেসরকারি স্থাপনায় হামলা হলে আরও বেশি বিধ্বংসী হামলা চালাবে তেহরান। আর যুক্তরাষ্ট্র- ইসরাইলের জন্য হরমুজ আগের অবস্থায় ফিরবে না বলে বিবৃতি দিয়েছে আইআরজিসি। রুটটিতে টোল আদায়ে ইতোমধ্যে জলপথটিতে দিয়ে চলাচলকারী নৌযানের ওপর ট্রানজিট ফি আরোপের খসড়া নীতিমালা অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবর, নীতিমালায় যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের বিরুদ্ধে একতরফা বাণিজ্য নিষেধাজ্ঞায় সমর্থন দেয়া রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে।

তবে অব্যাহত হামলার মাঝেও অ্যক্সিওসের খবর, ৪৫ দিনের যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী পক্ষগুলো। আর হরমুজ ইস্যুতে ট্রাম্পের অশালীন আল্টিমেটামের নিন্দার ঝড় যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট আইন প্রণেতার কণ্ঠে। প্রেসিডেন্ট যুদ্ধাপরাধ উস্কে দিচ্ছেন বলে গুরুতর অভিযোগ সিনেটরদের।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮