বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইসরাইলে তাণ্ডব চালাল ইরানি ক্ষেপণাস্ত্র

ইসরাইলে তাণ্ডব চালাল ইরানি ক্ষেপণাস্ত্র

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধে বীরদর্পে জবাব দিয়ে যাচ্ছে ইরান। সংঘাতের ১৭তম দিন সোমবার (১৬ মার্চ) অবৈধ ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এর মধ্যে অধিকাংশই ঠেকাতে পারলেও অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের উত্তর, মধ্য, দক্ষিণ অঞ্চল ও জেরুজালেমে আঘাত হেনেছে। এতে অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন।

ইরানের নিশানার মধ্যে পড়েছে ইসরাইলের রিশন লেজিয়ন শহরে একটি বাড়িতে ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী আহত হয়েছেন। এছাড়া ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ জেরুজালেমের নেসেট এবং চার্চ অব দ্য হোলি সেপালকারের কাছে পড়েছে।

সোমবার (১৬ মার্চ) ইরান ইসরাইলের দিকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার আঘাতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মধ্যাঞ্চলে একটি ক্লাস্টার বোমার (গুচ্ছ বোমা) আঘাতে একজন আহত হয়েছে।

ইরানিরা মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ইসরাইলে পাঁচটি ধাপে এই হামলা চালায়। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার চেষ্টা করেছিল, তবে কিছু ওয়ারহেড আবাসিক এলাকায় আঘাত হানে। এছাড়া প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও খণ্ডাংশও বিভিন্ন স্থানে পড়েছে।

এদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরানে ব্যাপক হামলা চালিয়েছে। এতে নিহত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনেইর ব্যক্তিগত জেট বিমান এবং একটি মহাকাশ গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে।

আইডিএফ জানায়, ইরানি হামলার কারণে ইসরাইলের উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চলে এবং দুই দফা হামলায় জেরুজালেমেও সাইরেন বেজে ওঠে। রিশন লেজিয়নের একটি বাড়িসহ মধ্য ইসরাইলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮