বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইরানি মিডিয়ায় ভাইরাল যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তের ছবি

ইরানি মিডিয়ায় ভাইরাল যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তের ছবি

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। ইসলামিক বিপ্লবী গার্ডের এলিট ইউনিট শুক্রবার (৩ এপ্রিল) এই বিমান ভূপাতিত করেছে।

প্রাথমিকভাবে বিপ্লবী গার্ড দাবি করেছিল, তারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ বিমান ভূপাতিত করেছে। তবে তাসনিম নিউজ বিমানটির সুনির্দিষ্ট মডেলের নাম প্রকাশ করেনি। তবে সংবাদ সংস্থাটি জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের চিহ্ন রয়েছে।

মার্কিন ইউরোপীয় কমান্ড এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬ বিমান ব্যবহার করে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, “যুদ্ধবিমানটি ইংল্যান্ডের লেকেনহিথ বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের। এটি বর্তমানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় অংশ নিতে সেন্ট্রাল কমান্ডের মিশন এলাকায় মোতায়েন করা হয়েছিল।”

এই ঘটনার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮